ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে টিম ছাতকের উদ্যোগে সরাইখানা ফুড ক্যাম্পেইন অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতক:
সুনামগঞ্জের ছাতকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম ছাতকের উদ্যোগে ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর ছাতক চাঁদনীঘাট পার্কে আয়োজিত এ কর্মসূচিতে শহরে আগত মুসাফির, পথচারী, অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের অনেক মানুষের জন্য ভালো ও পুষ্টিকর খাবার গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে জীবিকার তাগিদে ছাতক শহরে আসা শ্রমজীবী মানুষ, পথচারী ও মুসাফিরদের কথা বিবেচনা করেই টিম ছাতকের এই মানবিক উদ্যোগ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ছাতকের তরুণ সামাজিক ব্যক্তিত্ব সাইদুর রহমান সাঈদ বলেন, ‘সরাইখানা’ টিম ছাতকের প্রকল্পসমূহের মধ্যে অন্যতম ও জনপ্রিয় একটি মানবিক উদ্যোগ। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও ইসলামের মানবিক শিক্ষায় মানুষকে খাবার খাওয়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নফল ইবাদত ও নেক আমলের মধ্যে ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্নআয়ের মানুষের জন্য অন্তত একবেলা ভালো খাবারের ব্যবস্থা করতে পারাই আমাদের মূল চেষ্টা। মানুষের মুখে হাসি ফোটানো এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
সংগঠনের সদস্য জুবায়েদ আহমদ বলেন, আমরা ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ। এই আয়োজন বাস্তবায়নে যারা সময়, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং সুন্দরভাবে কর্মসূচি সম্পন্ন করতে ভূমিকা রেখেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলা প্রত্যেকের এই সহযোগিতা ও প্রচেষ্টাকে কবুল করুন এবং সবাইকে উত্তম জাযায়ে খায়ের দান করুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাইদুর রহমান সাঈদ। এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীর তানিব, জুবায়েদ আহমদ, ইফতেখার আহমেদ সাজিদ, ময়নুল ইসলাম, ফয়েজ সাব্বির ও রুহেতুল হক সাহাত।
কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন রাকিব মিয়া, তানজিম আহমেদ, বায়েজিদ আহমদ, আরাফাত সানি, হাসান আহমেদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য, মানুষের প্রতি সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা নিয়ে টিম ছাতক দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘সরাইখানা’ প্রকল্পের মাধ্যমে অসহায়, দুস্থ, পথচারী ও মুসাফিরদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় অভিযানে ২৬১ বস্তা সার জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

1

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা

2

ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি'র পিতার কবর জিয়ারত করলেন

3

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল

4

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদ

5

আইন, সমাজসেবা ও মানবিকতায় অবদান—বাসাস অ্যাওয়ার্ডে বিশেষ সম্ম

6

ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদ

7

প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরী স্

8

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: মেয়

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষে ফাতেমা বিল্ডার্সের বিরুদ্

13

বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে

14

ছাতকে আল-মতিন সুপার হোস্টেল উদ্বোধন হয়েছে

15

চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি

16

কুমিল্লার মোহাম্মদ মাসুদ: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় সাহস, দূর

17

বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর

18

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন

19

ছাতক পৌর সভা এলাকায় স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ, থানায় অভিযো

20