ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ছাতক পৌরসভার পক্ষ থেকে ১ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উৎসব মূখর পরিবেশে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করায় অভিভাবক-শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক। জানা যায় শুধুমাত্র ছাতক পৌর এলাকার ২৪টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। 
মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহি উদ্দিন পুরো কার্যক্রম তদারকি করেন এবং পরীক্ষার দিন সার্বক্ষণিক তিনি কেন্দ্রে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপণা দেন। 
এ সময় পরীক্ষার সাথে সম্পৃক্তদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সচিব শরদিন্দু রায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন (পিপিএম), ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আহমদ, উপজেলা সমাজ সেবা অফিসার শাহ শফিউর রহমান, উপজেলা প্রৌকশলী আমির হোসেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তৌফিক শাওন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, পৌরসভার কর আদায় কারী জামাল উদ্দিন, কর -নির্ধারক সাইদুল হক মোল্লা, সহকারী কর-আদায়কারী রতন দে, শিক্ষক দুলন তরফদার, বঙ্কিম চন্দ্র আচার্য্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। ছাতক পৌরসভা গঠিত হওয়ার পর এবার ৩য় বারের মত পৌর এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করল ছাতক পৌরসভা। এমন একটি মহৎ উদ্যেগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহি উদ্দিনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকবৃন্দ। প্রতিযোগীতামূলক এমন পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ স্ফুরণ হবে বলে তারা জানিয়েছেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এদিকে মেধাবৃত্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বলেন ছাতক পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩য়, পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এবার ৩য় বারের মত ছাতক পৌরসভার পক্ষ থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এ পরীক্ষায় ৩য় শ্রেণীর-১৫৪ জন, পঞ্চম শ্রেণীর-১৯১ জন, অষ্টম শ্রেণীর-৯৪ জন মেধাবী পরিক্ষার্থী মোট ৪৩৯ জন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মান আরো বৃদ্ধি পাবে এবং প্রতি বছর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি" পরীক্ষা সম্পূর্ণ হয়েছে

1

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী

2

৯ লাখ টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ, চারজনের বিরুদ্ধে প্রতারণা

3

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা

4

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে মজুরি বোর্ড গঠন, সহিংসতায় উত্

5

সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

6

শেয়ার দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিচারের দাবিতে

7

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদ

8

বর্ষার পানিতে প্রাণ ফিরেছে চলনবিলে, দর্শনার্থীদের ভিড়ে মুখর

9

মোরশেদা বেগম বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান মনির

10

ছাতকে মাদক বিরুধী অভিযানে ৪ মাদকসেবী আটক "বিভিন্ন মেয়াদে সাজ

11

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন

12

কুমিল্লার বুড়িচংয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, গাছতলায় চলছে প

13

ছাতকে এস এস সি-তে পাশের হার ৫২.০৬ দাখিল ৪২.৫৫ ও কারিগরি-তে ৫

14

সিংড়ায় অবৈধ সার বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

ডিএমপির একদিনে বিশেষ অভিযানে ৪৬ মামলায় ২৯৬ জন গ্রেফতার

17

প্রবাসের আয় দিয়ে নিজ এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছেন মোশাররফ খান

18

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীন,টর্চার সেলে করেন ব‍্

19

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

20