ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
বিআরটিএ ফরিদপুর সার্কেলের অতিরিক্ত পরিচালক পলাশ খিসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাঝহারুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদ বিন মোহাম্মদ আলী, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবার যেমন প্রিয়জন হারায়, তেমনি আহত ব্যক্তিদের অনেকেই কর্মক্ষমতা হারিয়ে আর্থিক সংকটে পড়েন। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়াতে বিআরটিএর আর্থিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরে ৬১টি চেকের মাধ্যমে মোট ২ কোটি ৫৫ লাখ টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে এবং আহত ব্যক্তিদের আহতের ধরন ও অবস্থাভেদে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।
চেক গ্রহণের সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এই মানবিক উদ্যোগের জন্য সরকার ও বিআরটিএ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে বিআরটিএর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিআরটিএ ফরিদপুর সার্কেলের কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে রহস্য, তদন্তে চার সংস্থা

1

নরসিংদীতে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্র

2

মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদের ১৫তম ওরশের সমাপনী

3

কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকার

4

ছাতকে এতিম শিশুদের নিয়ে টিম ছাতকের ‘সরাইখানা ফুড ক্যাম্পেইন’

5

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল

6

দশ বছর পাশাপাশি, তবুও অচেনা

7

ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী টাকার জন্য

8

ছাতকে নারী নির্যাতন মামলার আসামি আফজাল পুলিশের হাতে গ্রেফতার

9

নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড

10

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাবেক কেন্দ

11

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্

12

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ অস্থায়ী রাষ্ট্রপতির দায়

13

বাবার আদর্শে কৃষ্ণপুর গড়ার প্রত্যয় শাহ মোহাম্মদ বুলবুল হোসেন

14

শ্রেয়াস গোল্ডেন এ প্লাস পেয়ে প্রকৌশলী হতে আগ্রহী

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

সওজের জমিতে দখল, ফরিদপুর মেডিকেল কলেজ এলাকায় উচ্ছেদ অভিযান।

17

লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচি

18

ছাতকে উপজেলা "পরিদর্শন কক্ষ"র উদ্বোধন

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20