ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের: আটক ১

সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জের দোয়ারা বাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক কারবারী। এ ঘটনায় অভিযুক্ত আহাদ ভূইয়াকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বাঁশতলা আঞ্চলিক বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হামলাকারী আহাদ ভূইয়া স্থানীয় চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। 
সম্প্রতি সীমান্তে মাদক ও চোরাচালানের বিষয়ে সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়া সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয় তারা। এর জেরে রোববার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকের উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়ার উপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দোয়ারা বাজার উপজেলাসহ জেলার সাংবাদিকবৃন্দ। তাঁরা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, অসহায় মানুষের

1

ছাতকে ২ দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠি

2

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে:

3

ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্

4

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

5

ফরিদপুর প্রতিবন্ধী অধিকারকর্মী বিপ্লব মালে বি-স্ক্যান চেঞ্জম

6

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল

7

এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করতে চান সম্ভাব্য মেম্বা

8

সিংড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ

11

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপা

12

মোরশেদা বেগম বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান মনির

13

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মে

14

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন---কলিম

15

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্

16

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২

17

ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি

18

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক।

19

ছাত‌কে ৩ জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিয

20