ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে অবৈধভাবে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে দিন-রাত ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে প্রতিফুটের মূল্য হচ্ছে চৌদ্দ টাকা।
শনিবার সরেজমিনে দেখা যায়, ছাতক সদর ইউনিয়নের বাউসা-কেশবপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন,  এক সপ্তাহ ধরে এই স্থানসহ পার্শ্ববর্তী চারচিরা রনমঙ্গল ও প্রতাপপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে এ ভাবে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, নদী থেকে উত্তোলন করা বালু ও ভিটমাটি নির্মাণাধীন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কাজে সরবরাহ করা হচ্ছে। এভাবে নদী থেকে বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক পরিবেশ, তীরবর্তী এলাকা এবং জনবসতির উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। যদিও ইতোমধ্যে নদীর গর্তে বিলিন হয়ে গেছে সুরমার দক্ষিন পাড়ের মল্লিকপুর, মাছুখালী, আন্ধারীগাঁও, বাউসা-কেশবপুর ও সুরমার উত্তর পাড়ের লক্ষীবাউর ও বেতুরা গ্রামের অসংখ্য কৃষিজমি, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙ্গনে বিলিন হয়েছে সরকারী কাঁচা-পাকা সড়কও। এখনও এইসব এলাকায় নদী ভাঙ্গন অব্যাহত আছে। জায়গা জমি, ভিটেমাটি হারিয়ে অসংখ্য পরিবার আজ নি:স্ব। সুরমার দক্ষিন পাড়ের এক বাসিন্দা বলেন, শুধু বাউসা-কেশবপুর গ্রামের জমি ভেঙ্গে বিপরীত পাড়ে প্রায় ১১শত একরের বিশাল চর সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাবশালী একটি মহল প্রশাসনকে ম্যানেজ করেই এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে, গেল এক সপ্তাহ ধরে ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত প্রকাশ্যে বালু ও ভিটমাটি উত্তোলন করা হলেও বিষয়টি তাদের জানা নেই বলে জানিয়েছেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ--------।
নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলনের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি উত্তোলনের বৈধতা, সংশ্লিষ্টদের পরিচয় এবং এর সাথে কোন প্রভাবশালী মহলের সম্পৃক্ততা রয়েছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান,

1

আনুজানি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে

2

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা

3

ছাতকে উপজেলা "পরিদর্শন কক্ষ"র উদ্বোধন

4

ছাতকে চেলানদীর পাড় কেটে বালু উত্তোলন: পরিবেশ অধিদপ্তরের ২৬ জ

5

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা'র মানবিক সহায়তার

6

ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত

7

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপা

8

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান, আসামির বিরুদ্ধে রয়েছ

9

ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদ

10

ছাতকে বাউন্ডারি ওয়াল ভেঙে ঘর নির্মাণ, আদালতে পিটিশন মামলা

11

আজ্ঞাপুরের তরুণদের প্রত্যাশা, বাকশীমূলের চেয়ারম্যান হিসেবে দ

12

ছাতকের আলোচিত ডেভিল স্বপন মিয়া ঢাকায় গ্রেফতার, জেল হাজতে প্র

13

৯ লাখ টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ, চারজনের বিরুদ্ধে প্রতারণা

14

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনম

15

ভিসা ছাড়াই পায়ে হেঁটে হজে যাওয়ার পথে সিংড়ার দিনমজুর দুলাল

16

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

17

ছাতকে ঐক্যবদ্ধ ছাতক গঠনে প্রস্তুতি সভা অনুষ্টিত

18

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

19

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

20