ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের নোয়ারাই ইউনিয়নে একটি ভোটকেন্দ্রের সাবসেন্টার স্থানান্তরের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভোটাররা। সংবাদ সম্মেলনে বর্তমান ভোটকেন্দ্র ২ নং ওয়ার্ডের হাজী আজমত আলী উচ্চ বিদ্যালয় থেকে সাবসেন্টারটি সরিয়ে নিকটবর্তী ‘ছনখাইড় মখলিছ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ অথবা ‘হাজী গজম্বর আলী কওমিয়া মাদরাসায়’ স্থানান্তরের দাবি জানানো হয়েছে।

​শনিবার (২১ নভেম্বর) দুপুরে ছনখাইড় মখলিছ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয়দের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ২ নম্বর নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। এতে ছনখাইড় ও আঙ্গারুকা গ্রামের বিপুলসংখ্যক সাধারণ ভোটার, মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও আলোচনায় বক্তারা জানান, বর্তমান সাবসেন্টারটি আঙ্গারুকা গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার এবং ছনখাইড় গ্রাম থেকে অন্তত ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। নোয়ারাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মোট ১ হাজার ৬২৫ জন ভোটার রয়েছেন; এর মধ্যে পুরুষ ভোটার ৮৪৭ জন এবং নারী ভোটার ৭৭৮ জন। বিদ্যমান কেন্দ্রটি দূরবর্তী হওয়ায় ভোটের দিন যাতায়াত সমস্যায় নানান প্রতিবন্ধকতা তৈরি হয়। বিশেষ করে নারী, প্রবীণ ও অসুস্থ ভোটারদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে নিরুৎসাহিত হওয়ার শঙ্কা দেখা দেয়।

​বক্তারা আরো বলেন, ভোটারদের ভোগান্তি লাঘব, যাতায়াতের স্বাচ্ছন্দ্য এবং উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে ভোটগ্রহণের স্বার্থে দ্রুততম সময়ে সাবসেন্টারটি ছনখাইড় মখলিছ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা হাজী গজম্বর আলী কওমিয়া মাদরাসায় স্থানান্তর করা জরুরি। এ বিষয়ে তারা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

​নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুছ ছালাম, আলতাব আলী, কালা মিয়া, মখদ্দুছ আলী, আব্দুল কাইয়ুম, রজব আলী, কুতুব আলী, আলীমুল্লাহ, নোয়াব আলী, সফর আলী, আনোয়ারা মিয়া, নুর আলী, জালাল মিয়া, মরতুজ আলী, আসরব আলী, হুসিয়ার মিয়া, আবেদ আলী, ফজলু মিয়া, সাদেক মিয়া, মসাইদ মিয়া, আছাব আলী, মুনসুর মিয়া ও রহমত আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী মোহাম্মদ আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

1

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাবেক কেন্দ

2

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

5

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকার বুড়িগঙ্গার নদী তীরে বৃক্ষ ব

6

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

7

সিংড়ায় আত্রাই নদীতে ৬টি অবৈধ সৌঁতিজালের স্থাপনা ধ্বংস

8

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা

9

ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার

10

আজ্ঞাপুরের তরুণদের প্রত্যাশা, বাকশীমূলের চেয়ারম্যান হিসেবে দ

11

৪২ বিজিবি বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরস

12

নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ'র্ষণের অ'ভিযোগ ৪ জ

13

নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য

14

৫ বছর ধরে কর্মরত ছাতকে ৪০ জন শ্রমিক-কে কারখানার গেট থেকে ফির

15

সিংড়ায় ২৮৯ কেন্দ্রে শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন,

16

গোমতীর পানিতে তলিয়ে বিস্তীর্ণ সবজিক্ষেত, ক্ষতির মুখে হাজারো

17

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ

18

মিজান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন হুমা

19

ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃ

20