ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদত্যাগের ঘোষণার আগেই বহিষ্কার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব 
দল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগেই ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এর এক দিন পর সংবাদ সম্মেলন করে দলের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেলোয়ার হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়। একই সঙ্গে বহিষ্কারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।
এর পরদিন রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন দেলোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা কারণে তাঁর পক্ষে আর দলের সঙ্গে সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, আজ থেকেই সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদসহ বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের দলীয় পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় তাঁর অনুসারী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই জেলা আওয়ামী লীগের বহিষ্কারাদেশ জারি হওয়ায় ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, মোটরসাইকেলসহ ১৪ টি

1

৫ বছর ধরে কর্মরত ছাতকে ৪০ জন শ্রমিক-কে কারখানার গেট থেকে ফির

2

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

3

ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, মোবাইল কোর্টে ৬ জনের স

4

কুমিল্লা চান্দিনার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস

5

ফরিদপুরে হাসপাতালের সুন্দর পরিবেশ ধরে রাখতে ১০ আনসার নিয়োগ।

6

চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণী অনুষ

7

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহ

8

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

9

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

ছাতকে সদর ৫ নং ওয়ার্ডে কান্দিগাঁও গ্রামে মেম্বার পদপ্রার্থী

13

১০১ সদস্য বিশিষ্ট ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসি

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের নির্বাচনী উঠান বৈঠক

16

হৃদি গোল্ডেন এ প্লাস পেয়ে ইলেকট্রেরিয়াল ইঞ্জিনিয়ার হতে আগ্র

17

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ

18

ছাতকের খুরমা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

19

অনুমোদন ছাড়াই দেড়শ বছরের বটগাছ কাটার চেষ্টা, ইউএনওর হস্তক্ষে

20