ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে চুরি-ছিনতাই,মাদক ও মারামারি বৃদ্ধি

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকের বাগবাড়ি এলাকায় বিদ্যুৎ ট্রান্সফরমার এর সাথের তামার তার গত রাতে  চুরি হয়ে যায়। এজন্য  বাগবাড়ি ও আশ-পাশ এলাকায় বৃহস্পতিবার রাত ২  টা থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। 
বৃহস্পতিবার অন্যান্য দিনের চেয়েও লোড শেডিং  বেশি  ছিলো। কাজেই এলাকার মানুষ অস্বস্তিতে  ছিলেন। রাতে বিদ্যুৎ আসবে একটু স্বস্তিতে ঘুমাবেন এই প্রত্যাশায়  ছিলেন সবাই।
১১ টায় বিদ্যুৎ আসে আবার  কিছু সময় পর লোড শেডিংয়ে চলে যায়। কিন্ত রাত দুইটার দিকে তার চুরির কারণে লাইনের বিদ্যুৎ  বন্ধ হয়ে যায়। এসময় অসহ্য গরমে মানুষ থাকেন ঘরের বাহিরে। রাস্তায় হাটা-হাটি করে রাত পার করছেন অনেকেই। 
ইদানিং ছাতক শহর সহ গ্রাম এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। গ্রামাঞ্চলে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি  ও গরুচুরি হচ্ছে অহরহ। 
শহরের বিদ্যুতের তার, লোহা, এসি'র পাইপ সহ বাসাবাড়ির বিভিন্ন মালামাল চুরি হয়ে যাচ্ছে। চোরের উপদ্রবে শান্তিতে নেই শহরের মানুষ। 
এদিকে প্রত্যন্ত এলাকায়ও  চুরি বৃদ্ধি পেয়েছে উপজেলার  চরমহল্লা ইউনিয়নের চরচৌড়াই (আশাকাচর) গ্রামের মোঃ সোনা মিয়ার (সোনাই) গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরি হয়েছে ১৯ সেপ্টেম্বর রাত। 
২০ সেপ্টেম্বর দিবাগত রাতে চরমহল্লা ইউনিয়নের ছিক্কা গ্রামের জামে মসজিদের তালা ভেঙ্গে দুটি ব্যাটারি চুরেরা চুরি করে নিয়ে যায়। 
দুই দিনের মধ্যে দুইটি চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে  উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটেছে। শহর ছাড়াও প্রত্যন্ত এলাকায় ও এখন মাদকের ছড়াছড়ি রয়েছে। যুব সমাজ ধাবিত হচ্ছে নেশা ও অনলাইন জুয়ার দিকে।
এছাড়া ও ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল -শিবির  সংঘর্ষ, চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বৃহস্পতিবার। দুইটি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫০ জন লোক আহত হয়েছেন। অনেক মালামালেরও ক্ষয় ক্ষতি হয়েছে। 
গত ২১ সেপ্টেম্বর হামলার শিকার হন নোয়ারাই ইউনিয়নের  জয়নগর গ্রামের মাসুক মিয়া। সন্ধ্যায় হামলাকারীরা তার গরু ক্রয়ের এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর কিছুদিন আগে লাফার্জ হোলসিম কারখানা সংলগ্ন এলাকায় ব্যবসায়ী শাহীনুর রহমান বাবুলের ৩ লক্ষ টাকা দিনে দুপুরে ছিনতাই হয়েছে। 
সব মিলিয়ে ছাতকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেই যাচ্ছে।  এভাবে চুরি-ছিনতাই, মারামারি ও মাদকের ছড়াছড়ি চলতে থাকলে ছাতকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশংকা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে

1

সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়

2

ফরিদপুরে কলেজছাত্র জিতু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার

5

সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে আ'লীগ ছাত্রলীগ সহ

6

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ অস্থায়ী রাষ্ট্রপতির দায়

7

শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

সাংবাদিক সমাজের ঐক্য: বিভাজন নয়, পেশার মর্যাদা রক্ষায় এক কাত

11

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত দোয়ারাবাজার থানার আব্দু

12

গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত

13

ফরিদপুরে দুর্গাপূজা ঘিরে পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

14

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

15

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

16

সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী স্বর্বা'

17

মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবা

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

20