ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নয় বছর পর কুমার নদে নৌকা বাইচ, উৎসবে মাতল ভাঙ্গাবাসী।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব 
দীর্ঘ নয় বছর পর ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ উৎসব ঘিরে নদীর দুই তীরে জড়ো হন হাজারো মানুষ। পরিবারের সদস্যদের নিয়ে নৌকা বাইচ দেখতে আসেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এ আয়োজন ফিরে আসায় তাঁদের মধ্যে দেখা দেয় আনন্দ-উচ্ছ্বাস।
গতকাল শুক্রবার কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে ১৮টি নৌকা অংশ নেয়। বাইচ শেষে অংশ নেওয়া প্রতিটি নৌকাকে আয়োজক কমিটির পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
‘(এই ঐতিহ্য যেন প্রতিবছর আয়োজন করা হয়)
’
নৌকা বাইচ দেখতে আসা এক দর্শনার্থী বলেন, ‘দীর্ঘদিন পর আবার নৌকা বাইচ হওয়ায় আমরা খুবই আনন্দিত। পরিবারের সবাইকে নিয়ে বাইচ দেখতে এসেছি। এই ঐতিহ্য যেন প্রতিবছর আয়োজন করা হয়, এটাই আমাদের প্রত্যাশা।’
দীর্ঘ নয় বছর পর কুমার নদে নৌকা বাইচ হওয়ায় স্থানীয়দের মধ্যে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাওয়ার অনুভূতি তৈরি হয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে অনেকে নৌকার প্রতিযোগিতা উপভোগ করেন। কেউ কেউ পরিবারের সদস্যদের সঙ্গে এ উৎসবের আনন্দ ভাগ করে নেন।
‘(এই উৎসব ভাঙ্গাবাসীর, ফরিদপুরবাসীর’)
নৌকা বাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, ‘আজকের এই উৎসব বিএনপির নয়, এই উৎসব ভাঙ্গাবাসীর, এই উৎসব ফরিদপুরবাসীর। আমরা সকলে মিলে উৎসব পালনের মধ্য দিয়ে প্রমাণ করব, আমরা সবাই মিলেমিশে চলতে পারি।’
শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে বিগত সরকারের সময় এ উৎসব বন্ধ হয়ে গিয়েছিল। এতে সাধারণ মানুষ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হয়েছিল। সাধারণ মানুষের কোনো উৎসব বন্ধ হতে দেওয়া হবে না বলেও তিনি জানান।
‘(শতবর্ষী এই উৎসব আবার ফিরিয়ে দিয়েছেন’)
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি বলেন, ‘শতবর্ষী এই উৎসব কেন বন্ধ হয়েছিল, আপনারা তা জানেন। শহিদুল ইসলাম বাবুল আপনাদের সেই উৎসব আবার ফিরিয়ে দিয়েছেন।’
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা বলেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, যেকোনো উৎসব বাঙালি সংস্কৃতির অংশ। এসব উৎসব এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকর্মা পূজাকে ঘিরে ভবিষ্যতেও নিয়মিতভাবে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হবে। এতে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়বে এবং গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা নৌকা বাইচের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিহ্বা যখন মারণাস্ত্র, ‘প্রার্থনা’ তখন অর্থহীন - অধ্যাপক ড.

1

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

2

দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব---

3

একরামুল হত্যা মামলা : ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজত

4

সোনারগাঁয়ে সাড়ে সাতশ বছরের প্রাচীন গ্রন্থাগারের স্মৃতি, সংরক

5

যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট

6

শেয়ার দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিচারের দাবিতে

7

কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

8

নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গাভী বিতরণ

9

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

13

পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে: সিটিটিসি

14

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস

15

কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবা

16

মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি: সম্মা

17

৪২ বিজিবি বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরস

18

বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার

19

ছাতকে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরু

20