ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতক পৌর সভা এলাকায় স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভারাটিয়া এলাকায় স্ত্রী ও শিশুসন্তানকে খুঁজে না পাওয়ার ঘটনায় ছাতক থানায় লিখিত অভিযোগ করেছেন নিতাই দাস।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, নিতাই দাসের স্ত্রী পান্না রাণী দাস (২৬) ও তাঁদের প্রায় পাঁচ বছর বয়সী শিশু সন্তান কৈশি দাস গত ১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে বাসা থেকে বের হন। 

এ সময় নিতাই দাস কর্মস্থলে ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও ব্যবহৃত কাপড়-চোপড় সঙ্গে নেওয়া হয়েছে।

স্ত্রী ও শিশু সন্তানের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁদের সন্ধান এবং প্রয়োজনীয় আইনগত সহায়তার জন্য পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় লিখিত আবেদন করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পান্না রাণী দাস ও শিশুটি কোথায় আছেন বা তাঁদের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য কারও কাছে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে কোনো গু'জ'ব বা অনুমাননির্ভর তথ্য প্রচার না করে নিশ্চিত তথ্যের ভিত্তিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টে

1

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

2

ছৈলা আফজালাবাদে পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন প্র

3

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনম

4

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান

5

পলাশে মনি হত্যা: এক বছর পর ২ জন গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে র

6

দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বিএনপিতে জোর জল্পনা-কল্পনা,

7

চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণী অনুষ

8

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যা

9

মিজান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন হুমা

10

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

11

ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি

12

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহা

13

ছাতকের খারাই সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

14

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদ

15

সুনামগঞ্জে ডিআইজি মহোদয়ের দি-বার্ষিক পরিদর্শন

16

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

17

মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবা

18

আনন্দ উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায় পড়শীর ১২ তম জন্মদিন

19

ছাতকে চুরি-ছিনতাই,মাদক ও মারামারি বৃদ্ধি

20