ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য -মহিউদ্দিন

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে ইসলামপুর ইউনিয়ন পরিষদে ৪ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মহিউদ্দিন বলেছেন, জুয়া, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতনের মত নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে প্রশাসনের বা আইনী পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ  অপরিহার্য। 
তিনি বলেন নতুন প্রজন্ম বর্তমান অনলাইন  প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  নৈতিক অবক্ষয় এবং  ডিজিটাল জুয়া ও নেশাগ্রস্ত  হওয়ার কারণে  চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। 
নতুন প্রজন্মকে অপরাধ প্রবণতা থেকে মুক্ত রাখতে অভিভাবক ও সামাজিক নেতৃবৃন্দকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। 
তিনি আরও বলেন রাত্রিকালীন খেলাধুলা পরিহার করে সন্তানদেরকে লেখাপড়ার টেবিলে মনোনিবেশ করানোর ব্যাপারে আমাদের সবাই কে সচেতন ভূমিকা রাখতে হবে। 
আজ রবিবার ( ৪/১০/২৬ ইং) ইসলামপুর ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে  
মাদক, যৌতুক, বাল্যবিবাহ, শিশু  ও নারী নির্যাতন রোধে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও আল জালাল মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদ সাহেবের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কবির আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, ইউপি মেম্বার সাজ্জাদুর রহমান, ইসলাম উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার নাযিম মাওলানা ফখরুল ইসলাম, অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন। 
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী কফিল উদ্দিন,  আনছার উদ্দিন, হাজী শুকুর উদ্দিন, জনাব আব্দুন নূর, জনাব আব্দুল মোক্তাদির,  আব্দুল কাদির, ফজলুর রহমান, হাজী বদরুল আলম, মোঃ খাজিল মিয়া, ইউপি মেম্বার  ময়না মিয়া,  ছালিক মিয়া, সিরাজ মিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা  আল আমিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা মকবুল আহমদ, মাওলানা   শাহজামাল, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আব্দুল অদুদ, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বাবু সতীর্থ দাস, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা     সিদ্দিকুর রহমান কামরান প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার পাঁচশত ত্রিশ জন ছাত্রী ও শিক্ষিকার মধ্যে ছাতা ও ছয়শত ছাত্রীর মধ্যে কলম বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

1

ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব ক্বারী কবির আহমদ কে চরেরবন্দ

2

মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে মন্ত্রী, সংসদ সদস্য

3

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে:

4

১০১ সদস্য বিশিষ্ট ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসি

5

হাজারীবাগ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্র

6

বীর প্রতাপ রায় জিপিএ-৫ পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্

7

খাগড়াছড়ির গুইমারায় ইয়াবাসহ মাদকসেবী আটক, ৩ দিনের বিনাশ্রম কা

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

10

কুমিল্লা চান্দিনার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস

11

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্

12

রামপুরা থানায় সিআইএমএস ফরম পূরণ ও সপ্তাহ ব‍্যাপি বর্ণাঢ্য র

13

সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমা

16

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ অনুষ্ঠান ও অরিয়েন্টেশ

17

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

18

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

19

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচ

20