ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, নারীসহ আহত-১০

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও গ্রামে দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর, দোকান লুটপাট ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। 
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, খাসগাঁও গ্রামের মৃত আলতাব আলী ও মৃত ছয়ফুল্লার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় পঞ্চায়েত একাধিকবার বৈঠক করলেও সমাধান হয়নি। পরে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেন। 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রওশনের মধ্যস্থতায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষ একটি লিখিত আপোষনামায় স্বাক্ষর করেন। 
আপোষনামায় পানি নিষ্কাশনের ড্রেন ব্যবহারে বাধা না দেওয়া এবং ভবিষ্যতে জমি মাপজোখে কারও জমি অন্যের দখলে পাওয়া গেলে তা ফেরত দেওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হন।
ভুক্তভোগী জাহির আলীর অভিযোগ, ওই আপোষনামা ও স্থানীয় পঞ্চায়েতের সিদ্ধান্ত অমান্য করে রোববার রাতে মৃ'ত আলতাব আলীর স্ত্রী নেছারুন নেছা পক্ষের লোকজন তার বাড়িতে হামলা, ভাঙচুর ও দোকানে লুটপাট চালায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে রেহেনা বেগম, রিমন মিয়া, জাহির আলী, ফখরুল আহমদ, তাজিমুল, ফুলজান বিবি, সুবেল, কয়েস আহমদ, আবুল হোসেন ও তাইজুল ইসলামসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গু'রুতর আহত ফখরুল আহমদ, রিমন মিয়া ও রেহেনা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রামের তাজুল গনি, ধন মিয়া, মিলন উদ্দিন, তারিক আলী, মিম্বর আলী, রফিক আলী, আজির উদ্দিন, আলী আকবর, আবুল হোসেন, আক্তার হোসেন, তোরাব আলী, কয়েছ মিয়া, মিলন মিয়া ও সেবুল মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় পঞ্চায়েত বারবার উদ্যোগ নিলেও সমাধান সম্ভব হয়নি। তাদের দাবি, পঞ্চায়েত ও পুলিশের নির্দেশনা অমান্য করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত পক্ষের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি: সম্মা

1

ছাতকে সদর ৫ নং ওয়ার্ডে কান্দিগাঁও গ্রামে মেম্বার পদপ্রার্থী

2

ছাতকের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থীর বৃ

3

সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড ক

4

ছাতকে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্ত সহ ক

5

শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের

6

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অন

7

নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য

8

সিংড়ায় ডাহিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান

9

সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা?

10

ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী টাকার জন্য

11

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও প

12

ছাতকে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

13

কক্সবাজার সীমান্তে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি: সীমান্ত

14

দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব---

15

নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

18

আত্মকেন্দ্রিকতা নয়, পরোপকারেই আধ্যাত্মিকতার সার্থকতা: সৈয়দ স

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20