ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতক চোরাই মোটরসহ ও নৌকাসহ উদ্ধার অভিযানে নৌ পুলিশ, আটক-৪

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৬টি মোটর, একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার এবং চারজনকে আটক করেছে নৌ পুলিশ। 

নৌ পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন রেলওয়ে কলোনী সংলগ্ন সুরমা নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় রমজান আলীর ভাঙারির দোকান থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬টি চোরাই মোটর উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের ছড়ারপাড় এলাকার নিজাম উদ্দিনের পুত্র তোফাজ্জল হক (২২), মৃত আনিছুর রহমানের পুত্র জুবের মিয়া (২৩), মৃত দুদু মিয়ার পুত্র আবু বক্কর (২২) এবং ছাতক উপজেলার বাগবাড়ি এলাকার মৃত আমির মিয়ার পুত্র রমজান মিয়া (৪০)।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গত ১৩ জুলাই সন্ধ্যা ৭টা থেকে ১৪ জুলাই সকাল ৬টার মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পূর্বপাড়া এলাকার কাটাগাং নদীর তীরে অবস্থিত জনৈক বশির কোম্পানির বালুর স্টক থেকে এসব মোটর চুরি করা হয়। 

পরে ১৯ জুলাই রাতে চোরাই মোটরগুলো বিক্রির উদ্দেশ্যে ছাতকের রেলওয়ে কলোনীতে রমজান মিয়ার ভাঙারির দোকানে আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালসহ তাদের আটক করে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ থানা এলাকার সুরমা ও পিয়াইন নদীর উভয় তীরের বিভিন্ন ক্রাশার মিল ও বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত।এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেসকোর প্রধান প্রকৌশলী মঈনদ্দিনের বিরুদ্ধে ডলারে ঘুষ নেওয়ার

1

নরসিংদীতে বিদেশি_পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সন

2

জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

3

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

4

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চলনবিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুব

5

ফরিদপুরকে সুখী, সুন্দর ও উন্নত জেলা গড়তে সম্মিলিত প্রচেষ্টার

6

ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি অনুমোদন

7

ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, মোবাইল কোর্টে ৬ জনের স

8

লন্ডনে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন ছাতকের আবি

9

ভিসা ছাড়াই পায়ে হেঁটে হজে যাওয়ার পথে সিংড়ার দিনমজুর দুলাল

10

রেলিং ভেঙ্গে ঝুলে রয়েছে ট্রাক

11

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

12

দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে

13

ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-র

14

সৌদি আরব, তুরস্ক, মিশরসহ ১২ দেশের ওলামা-মাশায়েখের মাইজভাণ্ডা

15

চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণী অনুষ

16

সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

17

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

18

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এ

19

মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদের ১৫তম ওরশের সমাপনী

20