ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই পায়ে হেঁটে হজে যাওয়ার পথে সিংড়ার দিনমজুর দুলাল

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
পাসপোর্ট আছে, সঙ্গে রয়েছে জাতীয় পরিচয়পত্র ও স্থানীয় চেয়ারম্যানের দেওয়া নাগরিকত্ব সনদ। তবে নেই কোনো ভিসা। তবুও অদম্য ইচ্ছাশক্তি ও আল্লাহর ওপর ভরসা করে পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হয়েছেন নাটোরের সিংড়ার দিনমজুর দুলাল হোসেন (৩৫)।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচড়া গ্রাম থেকে স্বজন ও এলাকাবাসীর কাছ থেকে বিদায় নিয়ে দীর্ঘ এই যাত্রা শুরু করেন তিনি। দুলাল ওই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে গ্রামের একটি চায়ের দোকানে সাধারণ আলাপচারিতার সময় পায়ে হেঁটে হজ পালনের ইচ্ছার কথা জানান দুলাল। এরপর থেকেই তিনি দীর্ঘ এই যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন।
যাত্রার সময় তাঁর ব্যাগে ছিল পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, অল্প কিছু টাকা, শুকনো খাবার, প্রয়োজনীয় পোশাক এবং প্রতীকী হিসেবে এক টুকরো সাদা কাফনের কাপড়। যাত্রা শুরুর আগে স্বজন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। পরে সবার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেন।
পেশায় ভূমিহীন ও দিনমজুর দুলাল হোসেন জানান, আর্থিক সংকটের কারণে ভিসা করার মতো টাকা তাঁর ছিল না। নিজের কষ্টার্জিত ও জমানো অর্থ দিয়ে কেবল পাসপোর্ট তৈরি করতে পেরেছেন তিনি।
দুলাল হোসেন বলেন, “টাকার অভাবে ভিসা করতে পারিনি। তবে মনে তীব্র ইচ্ছা ছিল। তাই আল্লাহর ওপর ভরসা করে বের হয়ে পড়েছি। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাকে যেন একটি ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আমি সুস্থভাবে পায়ে হেঁটে হজ পালন শেষে আবার দেশে ফিরতে পারি।”
ভিসা ছাড়া এভাবে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে যাত্রা করায় স্থানীয়দের মধ্যে একদিকে আবেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে, অন্যদিকে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। একজন সাধারণ দিনমজুরের এমন দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ এখন পুরো সিংড়া উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পু

1

ছাতকে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মার

2

রাঙ্গামাটির মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,

3

নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্র

4

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্

5

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র

6

ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী টাকার জন্য

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

ধর্মচর্চা আছে, নৈতিকতা কোথায় নিজেকেই প্রশ্ন করার সময়-সাংবাদি

9

ফরিদপুরে বদলি নিয়ে ‘খেলা’, একই পদে একই অফিসে দুই কর্মচারী।

10

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অ

11

পলাশে মনি হত্যা: এক বছর পর ২ জন গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে র

12

উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

14

ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান,

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

17

বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক

18

৪২ বিজিবি বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরস

19

আনুজানি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে

20