ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

নিজস্ব প্রতিবেদকঃ আজ ৩ আগস্ট ২০২৬ ইং দুপুরে নিকেতনে নিজ অফিস কার্যালয়ের কনফারেন্স রুমে নাবিস্কোতে অবস্থিত মারকাযুল উলুম মোহাম্মাদিয়া মাদ্রাসার  শতাধিক এতিম ছাত্রদের সাথে নিয়ে দুপুর বেলায় দোয়া ও মোনাজাত পর এক টেবিলে বসে দুপুরের খাবার খেলেন আলোচিত ঠিকাদার ও ব‍্যবসায়ী গোলাম কিবরিয়া শামীম(জিকে শামীম)। 
দোয়ার মাহফিল পরিচালনা করেন নিকেতন সোসাইটি মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মাদ আব্দুস সালাম। 
দোয়ার মাহফিলে আরো উপস্থিত ছিলেন,মারকাযুল উলুম মোহাম্মাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি এনায়েত উল্লাহ। নিকেতন সোসাইটির সাবেক জেনারেল সেক্রেটারি মোঃফারুক আহমেদ সাবেক নির্বাহী সদস‍্য মোঃ নুরুল আমিন,নিকেতন সোসাইটির সাধারন সদস্য ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমীন,সাবেক নির্বাহী সদস‍্য সাব্বির হোসনাইন,ফ্রন্টলাইন বাংলাদেশের সিইও সাবেক সেনাসদস্য কর্নেল মোহাম্মদ আলী,ফ্রন্টলাইন বাংলাদেশের চিফ এডিটর, রাশেদ কবির পিয়েল,ফ্রন্টলাইন বাংলাদেশের প্রোপাইটার আকবার খান বাপ্পী,মোঃ রাজু মোল্লাসহ আরো অনেকে দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন।
বেশ কয়েকজন মাদ্রাসার ছাত্রদের সাথে খাওয়া কেমন হয়েছে জানতে চাইলে তারা বলেন,মাসআল্লাহ খাওয়াটা অনেক স্বাদ হয়েছে, অনেকদিন পর অনেক দামী খাবার খেয়েছি,যিনি আমাদের এই খাওয়ার খেয়েছেন তার জন‍্য অনেক অনেক দোয়া।
এমন মহতি উদ্যোগ’কে কিভাবে দেখছেন জানতে চাইলে নিকেতন সোসাইটি মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মাদ আব্দুস সালাম বলেন,এতিম মাদ্রাসার পাখি একবেলা খাওয়ার তৌফিক আল্লাহপাক সবাইকে দান করেন না।শামীম ভাইকে আমি দীর্ঘদিন ধরে চিনি তিনি একজন মানবিক মানুষ আল্লাহপাক শামীম ভাইকে ও তার পরিবার’কে নেক হায়াত দান করুক এমন মহতি কাজ গুলো যেনো প্রতিনিয়ত করতে পারে আল্লাহপাক সেই তৌফিক দান করুক। শামীম ভাইয়ের জন‍্য অনেক অনেক দোয়া রইলো।
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে দুপুরে এক টেবিলে  খাওয়ার অনূভুতি জানতে চাইলে বিশিষ্ট ব‍্যবসায়ী গোলাম কিবরিয়া শামীম বলেন,মানুষকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত বলা হয়। আমার কাছে ধনী গরিবের কোনো  ভেদাভেদ নেই সবাই আমরা মানুষ।সত্যিকার অর্থে তাদের একবেলা  খাওয়াতে  পারা ভাগ‍্যের ব‍্যাপার, তাদের সাথে বসে খাওয়ার মজাই অন‍্যরকম ।আমি সময় পেলে এই ধরনের মানবিক কাজ করে থাকি।দোয়া ও মোনাজাতের মাধ্যমে আমি আমার পরিবারের সকল সদস্যদের জন‍্য দোয়া চাই। আল্লাহপাক যেনো আমার পরিবারের সদস‍্যদের নেক হায়াত দান করে 
সবাই আমার পরিবারে জন্য দোয়া করবেন।তিনি আরো বলেন আল্লাহপাক যেনো আমাদের ব্যবসা প্রতিষ্ঠাত’কে আসমানী বালা আসমানে তুলে দেন, জমিনি বালা জমিনে মিশিয়ে দেন,আল্লাহপাক সকল রকম বালা মসিবত দুর করে দেন বলেও সকলের কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরগঞ্জে-সংবাদ-সম্মেলন মিথ্যা-মানববন্ধনের-মাধ্যমে-আমাকে-হ

1

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থা

2

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

3

মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদের ১৫তম ওরশের সমাপনী

4

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টে

5

বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌ

6

কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

7

বর্ষার পানিতে প্রাণ ফিরেছে চলনবিলে, দর্শনার্থীদের ভিড়ে মুখর

8

ফরিদপুরে মিষ্টি খেয়ে ৮ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যা

11

মাফিয়ামুক্ত বাংলাদেশ গড়তে ‘জাতীয় সরকার’ চান সারোয়ার ওয়াদুদ

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

14

সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত

15

ছাতকে ভারতীয় শাড়ি ভর্তি সিএনজি এবং আটক করেছে পুলিশ দুইজনকে

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

ছাতকের চুন শিল্প নিয়ে প্রশাসন, ব্যবসায়ী, বন বিভাগ ও পরিবেশ অ

18

ছাতক চোরাই মোটরসহ ও নৌকাসহ উদ্ধার অভিযানে নৌ পুলিশ, আটক-৪

19

চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি

20