ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ এগিয়ে

ছাতক প্রতিনিধিঃ
আসন্ন সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা সায়েম আহমদ। 
ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সায়েম আহমদ ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন। তার প্রচারণায় ‘উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা’- এমন বার্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সায়েম আহমদ সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ নূরুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। 
রাজনৈতিক জীবনে সিংচাপইড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
বর্তমানে তিনি সিংচাপইড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় রাজনীতির পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও স্থানীয় কর্মকাণ্ডেও সক্রিয় থাকার দাবি করেন সায়েম আহমদ। 
তার ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করার সুযোগ তাকে ইউনিয়নের মানুষের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দিয়েছে।
নির্বাচনে বিএনপির দলীয় সমর্থনের বিষয়ে সায়েম আহমদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে আসছেন। 
বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও নানা চাপের মধ্যেও দলের সঙ্গে ছিলেন এবং দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে হামলা-মামলার মতো নানা প্রতিকূলতা মোকাবিলা করে দলের জন্য কাজ করেছি। 
দীর্ঘদিন ধরে তৃণমূলে দলের সঙ্গে আছি। আমার বিশ্বাস, দল আমার রাজনৈতিক ভূমিকা ও ত্যাগকে মূল্যায়ন করবে এবং আমাকে দলীয়ভাবে মূল্যায়নের সুযোগ দেবে।”
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সায়েম আহমদ। 
তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে চান।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিংচাপইড় ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। 
বিভিন্ন প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। ফলে নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।
তবে শেষ পর্যন্ত কারা দলীয় সমর্থন কিংবা মনোনয়ন পাবেন এবং কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন-তা সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও নির্বাচনকালীন পরিস্থিতির ওপর নির্ভর করছে। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ

1

ছাতক থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ পৌর শহর থেকে সাজাপ্রাপ্ত

2

ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন

3

ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

4

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও প

5

শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের

6

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের কমিটি গঠন, ভিপি

7

নরসিংদীর পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রত

8

মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদের ১৫তম ওরশের সমাপনী

9

সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

10

কুমিল্লায় দুই সাংবাদিককে মারধর : প্রধান আসামি শাওন গ্রেপ্তার

11

সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি" পরীক্ষা সম্পূর্ণ হয়েছে

12

দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব---

13

ছাতকে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও

14

কারিগরি শিক্ষার উন্নয়নেই দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে: এমপি জসিম

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত

18

সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠ

19

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

20