ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিত প্রেস কনফারেন্স মঙ্গলবার নোয়ারাই ইউনিয়ন দিয়ে শুরু


সেলিম মাহবুব,ছাতকঃ
সোমবার (১২ অক্টোবর ২০২৬) থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

আজ দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে মনোনীত উপজেলা গুলোকে নিয়ে ভার্চ্যুয়ালী এক অবহিতকরণ প্রেস ব্রিফিং এ সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। 

প্রথম দিনে দেশের মোট ৭৯১ টি  স্থানে একযোগে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে ছাতক উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালীভাবে যুক্ত হয়ে অবহিত করন অনুষ্ঠানে অংশ নেয় ছাতক উপজেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান,উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, ছাতকের গণমাধ্যম কর্মীবৃন্দ ও উপজেলা ও সমাজসেবা অফিসের কর্মকর্তাগন।

অনুষ্ঠানে সরকারি নির্দেশনা তুলে ধরেন উপজেলা সমাজ সেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান এসময় তিনি জানান, আজ ১২ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী এই তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে। 

ছাতক উপজেলার তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে ১২৭ জন  তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। 

আগামীকাল মঙ্গলবার (১৩অক্টোবর) থেকে প্রথম দফায় ছাতকের নোয়ারাই ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলী কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ বা ডেটাবেজ সংগ্রহ শুরু করবেন তথ্য সংগ্রহকারীগন। 

সরকারের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী প্রধান বা যোগ্য পরিবারগুলোকে মাসিক নির্দিষ্ট অঙ্কের আর্থিক অনুদান সরাসরি ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে প্রদান করা হবে।

তথ্য সংগ্রহকারীগনকে সকল ধরনের সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান। 

এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে সাথে সাথে স্থানীয় প্রশাসনকে জানাতে অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমা

1

ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু

2

ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নত

3

প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরী স্

4

সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

5

লন্ডনে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন ছাতকের আবি

6

নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য

7

ভূল্লীতে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ৪

8

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল

9

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়া

10

নজরুলের আদর্শে একতার পাঁচ বছর, সম্মাননা পেলেন হাবিবুল হক

11

ফরিদপুরে সাংবাদিককে সাত দিনের মধ্যে হত্যার হুমকি, থানায় অভিয

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

কুমিল্লায় RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

14

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

15

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দ

16

নরসিংদী জেলা পুলিশের অভিযানে গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয

17

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র, নিয়োগ ও কেনাকাটায়

18

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’

19

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনম

20