ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়ন পরিষদ এলাকায় বইছে আগাম ভোটের হাওয়া। এরই ধারাবাহিকতায় ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির নেতা ও কুমগ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান ইস্তিয়াকুল আলম তালুকদার রবিন ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। 
​শুক্রবার বিকালে কুমগ্রাম বাজার থেকে গণসংযোগটি শুরু হয়ে ইটালী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও রাস্তার মোড় প্রদক্ষিণ করে। এ সময় তিনি সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন, প্রবীণদের দোয়া চান এবং তরুণদের কাছে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং  লিফলেট বিতরণ করেন।  
​গণসংযোগে সফরসঙ্গী হিসেবে ইটালী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী ইসতিয়াকুল আলম তালুকদার রবিন বলেন, ইটালী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি তালুকদার পরিবারের সন্তান হিসেবে নয়, বরং এলাকার একজন সেবক হয়ে জনগণের পাশে থাকতে চাই। দীর্ঘদিন ধরে ইটালী ইউনিয়নের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জনগণ যদি ভালোবাসার প্রতীক হিসেবে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, তবে আমি অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করব।​তিনি আরও বলেন, রাজনীতিকে জনসেবার মাধ্যম মনে করে আমি মাঠে নেমেছি। ইউনিয়নের প্রতিটি মানুষের দুঃখে-কষ্টে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্র

1

দাম বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত ?

2

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র

3

ছাতকে ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি মিলন

4

জুলাই জাতীয় বিশেষ সম্মাননা পেলেন আলিফ উদ্দিন রুবেল

5

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, রুল জারি

6

সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্

7

ছাতকে এএফডির প্রতিনিধি দলের প্রকল্প পরিদর্শন

8

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহম

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি'র পিতার কবর জিয়ারত করলেন

11

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কোন পথে

12

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২

13

ছাতকে ভারতীয় শাড়ি ভর্তি সিএনজি এবং আটক করেছে পুলিশ দুইজনকে

14

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন অন

15

ছাতকে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরু

16

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হতে চান দুদকের সহকারী পরিচালক

17

জিহ্বা যখন মারণাস্ত্র, ‘প্রার্থনা’ তখন অর্থহীন - অধ্যাপক ড.

18

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

19

ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরু

20