ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক পৌর শহরের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের নিয়মিত ক্লাস শেষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, একক নৃত্য, গজল ও নজরুলগীতি পরিবেশন করে।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন কুমার তরপদার।
প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার তানিশা, মাঈশা বেগম, ইভা বেগম, নুসরাত জাহান মিনহা, উম্মে হাফসা ডলি, রামিশা আক্তার জান্নাত, আমিরা সিদ্দীকা তাইবা, মো. মিনহা আক্তার, মোস্তফা রহমান সাইফ, জান্নাতুল ফেরদৌস জাহেরা, আরিয়ান আহমদ আমানসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মা আক্তার, মোছা. ফাতেমা বেগম লিপি, রাজিয়া বেগম, শিপ্রা সরকার ও তানজিদা আক্তার লিলি।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন। এ সময় তারা নজরুলের সাহিত্যচর্চা, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কবি নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করা এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচ

1

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহা

2

সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা?

3

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

4

২৫ লাখ টাকার জালিয়াতি মামলা: কারাগারে শামীম বাদল

5

সিআইডির গোপন তালিকায় ঢাকার ৪০৮ মাদক গডফাদার

6

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

7

যুক্তরাজ্যের কলচেস্টারে সাগরের জোয়ারের পানিতে তলিয়ে প্রাণ হ

8

আনুজানি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে

9

দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে

10

ছাতকের দোলারবাজারে বিশ্ব শিক্ষক দিবস পালন ও সহকারী শিক্ষকদ

11

নিউইয়র্কের আন্তর্জাতিক সম্মেলনে মাইজভাণ্ডারীর অংশগ্রহণ নিয়ে

12

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ,আলোচনা সভা ও পুরুস্কার বি

13

পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফে

14

চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা

15

ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে

16

ছাতক পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন--পৌর

17

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতা

20