ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

 আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুরে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।
​অভিযানকালে ফিলিং স্টেশনটির পরিমাপ যাচাই করে দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে ৩০০ মিলিলিটার কম তেল দেওয়া হচ্ছে। এর ফলে গ্রাহকরা পূর্ণ মূল্য পরিশোধ করেও নির্ধারিত পরিমাণ জ্বালানি তেল থেকে বঞ্চিত হচ্ছিলেন।
​এই অপরাধে  ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ৪৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
​বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন  নরসিংদীর একটি টিমের প্রসিকিউশনে পরিচালিত এই অভিযানে শিবপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। 
ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং এ ধরনের অনিয়ম প্রতিরোধে  উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনসূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফে

1

ঢাকায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত অন্তত ৫০, পা কেটে উদ্ধার ট্

4

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহম

5

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ

6

চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী

7

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

8

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ

11

একরামুল হত্যা মামলা : ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজত

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে: সিটিটিসি

14

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

15

অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন

16

কুমিল্লায় দুই সাংবাদিককে মারধর : প্রধান আসামি শাওন গ্রেপ্তার

17

সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি'র বার্ষিক পরিদর্শন

18

চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা

19

সিংড়ায় বিয়াশ-রাতাল রাস্তায় বৃক্ষরোপণ উদ্বোধন

20