ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে এএফডির প্রতিনিধি দলের প্রকল্প পরিদর্শন

সেলিম মাহবুব, ছাতকঃ
ফরাসি উন্নয়ন সংস্থা (এ এফ ডি)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা'র নেতৃত্বে একটি  উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বুধবার (২২ জুন) ছাতক পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) এর অর্থায়নে পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে তারা এই সফরে আসেন। 

পরিদর্শন কার্যক্রমে কান্ট্রি ডিরেক্টরের সাথে আরো উপস্থিত ছিলেন, ইআরডি’র যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, আরবান ডেভেলপমেন্ট উইং (এলজিইডি) যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশন (টিম লিডার) অমিত দত্ত রায়, আইইউজিআইপি প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ, চুনারুঘাট পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী।

সকাল ১১.৩০ ঘটিকায় পৌরসভার হল রুমে ছাতক পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভায় অংশ নেন। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহি উদ্দিনের সভাপতিত্বে 
এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য  কলিম উদ্দিন আহমেদ মিলন।

সভায় বক্তব্য রাখেন, ফরাসি উন্নয়ন সংস্থা (এ এফ ডি) এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা, ইআরডি’র যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, আরবান ডেভেলপমেন্ট উইং (এলজিডি) যুগ্ম সচিব পরিমল সরকার, এডিবি-এএফডি রিভিউ মিশন (টিম লিডার) অমিত দত্ত রায়, আইইউজিআইপি'র প্রোগ্রাম ডিরেক্টর তোফায়েল আহমদ, ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পৌরসভার টিএলসিসি'র সদস্য শামসুর রহমান শামছু, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, খায়ের উদ্দিন, আবুল হোসেন, রাসেল তালুকদার, শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ। 

পরে তারা পৌরসভার ৩ নং ওয়ার্ডে সিএনজি স্ট্যান্ডের রাস্তা ও হাসান চত্বরের পাশে ছাতক পৌরসভার স্যানেটারি ল্যান্ড ফিল ও নোয়ারাই বৌলা এলাকায় এডিবি ও এএফডি পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেছেন।

টিএলসিসির সভায় উপজেলা ইঞ্জিনিয়ার আমির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, আইইউজিআইপি'র আজহার আলী, টিএলসিসি'র সদস্য শহিদুর রহমান সুহেল,
কালা মিয়া, শংকর কুমার দাস, আবু সুফিয়ান বাবুল, মজনু মিয়া, আনোয়ার হোসেন, মোজান্মেল হক রুহেল, সুলেমান মিয়া, লালু শাহ, ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর র

1

সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমা

2

দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বিএনপিতে জোর জল্পনা-কল্পনা,

3

নকল-ভেজাল পণ্য প্রতিরোধে ভোক্তা অধিকার অধিদপ্তর ও ফেয়ার গ্রু

4

"নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন"

5

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ প্রস্তুতিমূলক সভা

6

নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত আটক!

7

ভিসা ছাড়াই পায়ে হেঁটে হজে যাওয়ার পথে সিংড়ার দিনমজুর দুলাল

8

নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্র

9

বাবার আদর্শে কৃষ্ণপুর গড়ার প্রত্যয় শাহ মোহাম্মদ বুলবুল হোসেন

10

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিত প্রেস কনফারেন্

11

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ

12

সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি" পরীক্ষা সম্পূর্ণ হয়েছে

13

ছাতক পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, মোটরসাইকেলসহ ১৪ টি

14

’ইয়াবা পাচারকারী চক্রের ৪ সদস্য’কে ইয়াবাসহ গ্রেফতার করেছে:

15

ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

16

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

17

কুমিল্লায় দুই সাংবাদিককে মারধর : প্রধান আসামি শাওন গ্রেপ্তার

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

20