নিজস্ব প্রতিবেদক।।
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট বাংলাদেশ (আইপিসি)-এর রাজধানী ঢাকার দক্ষিণ জেলা শাখার অধীন সূত্রাপুর থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবু নাঈম রিপন।
গত ২৫ অক্টোবর ২০২৬ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। এ দায়িত্ব পাওয়ায় তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
আবু নাঈম রিপন ঐতিহ্যবাহী ফকির পরিবারের কৃতী সন্তান। তিনি নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মরহুম মো. রমিজ উদ্দিন ফকিরের জ্যেষ্ঠ পুত্র। ১৯৬৯ সালের ২৩ মার্চ ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেকে একজন সমাজসচেতন সংবাদকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নাগরিক সময়, Daily 24Hrs TV, দৈনিক তথ্যবাণী, দৈনিক সরকার, দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা ও দৈনিক জনতার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক গণতদন্ত পত্রিকায় রিপোর্টার হিসেবেও কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা, সমাজকল্যাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর রয়েছে সক্রিয় ভূমিকা। বিশেষ করে নারীশিক্ষার উন্নয়ন, সামাজিক সচেতনতা সৃষ্টি, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সংবাদ প্রচার এবং আর্তমানবতার সেবায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ The Leader Book-এর পক্ষ থেকে দেশব্যাপী সম্মাননা এবং শিল্পকলা একাডেমি থেকেও সম্মাননা অর্জন করেছেন।
সামাজিক ও সাংগঠনিক অঙ্গনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সম্পৃক্ততা। তিনি ‘যদি কিছু মনে না করেন’ সামাজিক ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক, দুলালপুর বুক ক্লাবের মহাসচিব এবং শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন এ দায়িত্ব সম্পর্কে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও সাংগঠনিক কর্মতৎপরতা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত সভাপতি আবু নাঈম রিপন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।