ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’

মোঃ শাহজাহান বাশার 

আগামী ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’। এ উপলক্ষে ‘আলোকিত সমাজ বিনির্মাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিল্প-সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার জজ কোর্টের আইনজীবী মো. হাবিবুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্যান্সার গবেষক ও গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বিএনপি তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, চিত্রনায়ক ও চলচ্চিত্র প্রযোজক ফিরোজ শাহী, স্কাই টাচ হোমস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান মো. খোরশেদ আলম ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী ইঞ্জিনিয়ার মো. নুরে আলম সরকারসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাইদুর রহমান ভূঁইয়া, কবি শিহাব রিফাত আলম, এ কে এম সেলিম আহমেদ, মো. নূর-উল-আলম, ড. মো. সাফিউর রহমান, কবি শাহীদুজ্জামান প্রধান (শাহী প্রধান), সমীরণ বিশ্বাস এবং মো. মুক্তার হোসেন।

আয়োজক সূত্রে জানা যায়, সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, শিল্প-সংস্কৃতির বিকাশ এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদান পর্ব।

অনুষ্ঠানটি আয়োজন করছে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন। সহযোগিতায় রয়েছে গণস্বাস্থ্য GSH, গণস্বাস্থ্য হোমিও, SKY TOUCH ও CIC। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ANHTV।

সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ কামাল (শ্যামল) এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠানের স্থান: জাতীয় চিত্রশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।
তারিখ: ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার।
সময়: বিকেল ৫টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

1

ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্

2

ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব ক্বারী কবির আহমদ কে চরেরবন্দ

3

শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি

7

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

8

সার বিক্রয়ে অনিয়ম: সিংড়ায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

9

২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে:

10

সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

11

ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার

12

ছাতকের প্রবাসীদের অংশগ্রহণে যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ

13

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

14

ছাতকের সৈদেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর

15

ছাতক শহরের ভিক্ষুক মন্টি মালা আর নেই মঙ্গলবার গদারমহল গ্রামে

16

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য

19

ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

20