ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাজ্জাদুল মিরাজের নামে ফেসবুকে ভুয়া আইডি, সতর্ক থাকার আহ্বান

সেলিম মাহবুব, ছাতকঃ

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি/পেজ পরিচালনার অভিযোগ উঠেছে। এসব ভুয়া আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, অযাচিত পোস্ট ও অসংলগ্ন বার্তা দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাজ্জাদুল মিরাজ।
এক সতর্কবার্তায় সাজ্জাদুল মিরাজ বলেন, তার নাম ও ছবি ব্যবহার করে একটি চক্র ফেসবুকে ভুয়া আইডি/পেজ পরিচালনা করছে—বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে। এসব আইডি থেকে বিভিন্ন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, অযাচিত পোস্ট এবং অসংলগ্ন বার্তা দেওয়া হচ্ছে।
তিনি জানান, https://www.facebook.com/sajjadul.miraj.bd এবং https://www.facebook.com/miraj.islam.756—এই দুটি ফেসবুক প্রোফাইল ছাড়া তার আর কোনো ফেসবুক আইডি বা পেজ নেই।
সাজ্জাদুল মিরাজ আরও বলেন, তার নামে পরিচালিত ভুয়া আইডি বা পেজ থেকে কোনো ধরনের লেনদেন কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে এর দায়ভার তিনি নেবেন না। এ ধরনের আইডি থেকে কোনো মেসেজ বা অনুরোধ পেলে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে ভুয়া আইডি/পেজগুলো ফেসবুকে Report করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সাজ্জাদুল মিরাজ।
ফেসবুক (মেটা) কর্তৃপক্ষের প্রতিও তিনি বিশেষ আবেদন জানিয়ে বলেন, Identity Theft-Impersonation নীতিমালার আওতায় তার নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ভুয়া আইডি/পেজগুলো শনাক্ত করে দ্রুত বন্ধ করার ব্যবস্থা নেওয়া হোক।
সাজ্জাদুল মিরাজ সবাইকে সতর্ক থাকার পাশাপাশি তার নামে পরিচালিত কোনো সন্দেহজনক আইডি বা পেজ থেকে বার্তা, বন্ধুত্বের অনুরোধ কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রস্তাব পেলে তা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকের চলিতারবাক গ্রামে দু'পক্ষের সংঘর্ষে আহত-৯

1

সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়

2

সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি

3

রাকিবুলের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

4

নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহম

7

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কোন পথে

8

সিংড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু

9

জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

10

ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

11

ছাতকে কেন্দ্রীয় শ্মশান ঘাটে ৩৩ তম বর্ষ কালী পূজা অনুষ্ঠিত

12

ভূল্লীতে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ৪

13

মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদের ১৫তম ওরশের সমাপনী

14

বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার

15

ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উ

16

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অন

17

ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

18

কুমিল্লার কৃতী সন্তান হাবিবুল হক: ন্যায়বিচার ও মানবিকতার দর

19

ইকবাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

20