ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র, নিয়োগ ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। ফরিদপুর। 
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের হয়রানি, দালালচক্রের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং কর্মী নিয়োগ ও চিকিৎসাসামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১২ অক্টোবর) হাসপাতালটিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের এ অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি (ক্যাথে ল্যাব) ও স্টোররুম পরিদর্শন করা হয়। অভিযানের সময় হাসপাতালে দালালের উপস্থিতি দেখতে পায় দুদকের দল। তবে তাদের উপস্থিতি টের পেয়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে যান।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের একটি দল এ অভিযান পরিচালনা করে।
ছদ্মবেশে হাসপাতালে দুদকের দল
দুদক সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি করা এবং দালালদের মাধ্যমে তাঁদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযোগ ছিল। এ ছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ এবং মেডিকেল সার্জিক্যাল রিকুইজিটস (এমএসআর) সামগ্রী কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় আসে।
অভিযোগ যাচাই করতে এনফোর্সমেন্ট দলের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালে দালালের উপস্থিতি রয়েছে বলে তাঁদের কাছে প্রতীয়মান হয়। তবে দুদকের উপস্থিতি বুঝতে পেরে দালালচক্রের সদস্যরা সেখান থেকে সরে পড়েন।
চিকিৎসক-নার্সদের সেবা নিয়ে রোগীদের অসন্তোষ
পরে হাসপাতালের উপপরিচালকের উপস্থিতিতে হাসপাতালের রান্নাঘর, বিভিন্ন ওয়ার্ড, ক্যাথে ল্যাব ও স্টোররুম পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা।
পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন তাঁরা। এ সময় রোগী ও স্বজনেরা হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে জানিয়েছে দুদক।
এ ছাড়া ক্যাথে ল্যাব স্থাপন এবং এমএসআর সামগ্রী কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয় অভিযানকালে।
নিয়োগ ও কেনাকাটার নথিপত্র সংগ্রহ
অভিযোগগুলোর সত্যতা আরও গভীরভাবে যাচাই করতে ক্যাথে ল্যাব স্থাপন, আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ এবং এমএসআর সামগ্রী কেনাকাটাসংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছে দুদকের এনফোর্সমেন্ট দল।
সংগৃহীত নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
হাসপাতালে রোগীদের হয়রানি, দালালচক্রের তৎপরতা এবং নিয়োগ ও কেনাকাটায় অনিয়মের অভিযোগগুলো এখন দুদকের যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে। নথিপত্র পর্যালোচনা ও পরবর্তী অনুসন্ধানের মাধ্যমে এসব অভিযোগের বিস্তারিত চিত্র উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায

1

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র

2

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও প

3

ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক প্

4

নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা বৃক্ষ রোপন কর্মসূচি পালন।

5

নরসিংদী জেলা পুলিশের অভিযানে গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয

6

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক।

7

সুনামগঞ্জে পারভীন হত্যা মামলায় আসামি জিতেশ চন্দ্রের মৃত্যু দ

8

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়ে

9

ছাতকের দোলারবাজারে বিশ্ব শিক্ষক দিবস পালন ও সহকারী শিক্ষকদ

10

’ইয়াবা পাচারকারী চক্রের ৪ সদস্য’কে ইয়াবাসহ গ্রেফতার করেছে:

11

সুনামগঞ্জে ডিআইজি মহোদয়ের দি-বার্ষিক পরিদর্শন

12

মানবিক সংগঠন "সাহায্যের ঠিকানা সেবা সংগঠনের মিলন মেলা অনুষ্

13

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠি

14

নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ'র্ষণের অ'ভিযোগ ৪ জ

15

ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শে

16

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

17

ওসি কামরুলের দূরদর্শী নেতৃত্বে শাহজালালে পুলিশের অভিযান, আটক

18

সুশাসন ও উন্নয়নের মাধ্যমে আরশিনগরকে আদর্শ ইউনিয়ন গড়তে চান

19

ছাতকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

20