ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে চুনা পোড়ানোর কারখানা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় একাধিক চুনা পোড়ানোর কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। জনবহুল এলাকায় এসব কারখানার কার্যক্রমের কারণে পরিবেশ দূষণ, ধোঁয়া ও নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব কারখানা পরিচালিত হচ্ছে। তাঁদের দাবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী মো. মোশাররফ হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ ধরনের ব্যবসা পরিচালনা করছেন।
এলাকাবাসীর আরও অভিযোগ, কারখানাটি যে জমিতে পরিচালিত হচ্ছে, সেই জমির মালিকানা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, জমির প্রকৃত মালিকানা নিয়ে বিরোধ বা অস্পষ্টতা থাকলেও প্রভাব খাটিয়ে জায়গাটি ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া স্থানীয় কয়েকজনের দাবি, রাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন মামলার ভয়ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা আদায়ের ঘটনাও এলাকায় আলোচনায় রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে স্থানীয় বাসিন্দারা কোনো লিখিত বা নথিভুক্ত প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এর কার্যক্রম নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পান।
স্থানীয়দের অভিযোগ, চুনা পোড়ানোর সময় নির্গত ধোঁয়া ও অন্যান্য বর্জ্যের কারণে আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানা পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ বিষয়ে সোনারগাঁও উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কারখানাগুলোর বৈধতা, পরিবেশগত ছাড়পত্র, জমির মালিকানা এবং পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।তবে মো. মোশাররফ হোসেনের বক্তব্য  পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা'র মানবিক সহায়তার

1

নব্বইয়ের সেই দিনগুলোতে ফিরে যাওয়া;আক্কাস আল মাহমুদ হৃদয়'র বি

2

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহ

3

মোরশেদা বেগম বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান মনির

4

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

5

ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

6

ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২

7

বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার: তিন

8

নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা বৃক্ষ রোপন কর্মসূচি পালন।

9

চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি

10

উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচারের চক্রের মূলহোতাকে গ্

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি সভাপতি

13

ছাতকে আইনশৃঙ্খলা সভায় --এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্

14

ইসলামিক ক্যালিওগ্রাফিতে ড.সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল মাইজভ

15

সিআইডির গোপন তালিকায় ঢাকার ৪০৮ মাদক গডফাদার

16

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দ

17

আড়ায় ওড়না ঝুলিয়ে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ছড়িয়ে পড়ার

18

২৫ লাখ টাকার জালিয়াতি মামলা: কারাগারে শামীম বাদল

19

ছাতকে ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি মিলন

20