ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ডিআইজি মহোদয়ের দি-বার্ষিক পরিদর্শন

সেলিম মাহবুবঃ
সুনামগঞ্জ জেলায় ২১ জুলাই
মঙ্গলবার সকালে দ্বি-বার্ষিক পরিদর্শনে আসেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমান মহোদয়। এ সময় রেঞ্জ ডিআইজি মহোদয় সুনামগঞ্জ এসে পৌছালে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। 

পরবর্তীতে জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি দল সম্মানিত ডিআইজি মহোদয়কে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। 

পরিদর্শনকালে তিনি প্রথমে সুনামগঞ্জ সদর থানা ও পরবর্তীতে সদর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় ডিআইজি মহোদয় থানা ও সার্কেল অফিসের প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, গুরুত্বপূর্ণ নথি ও রেজিস্টার, সেবার মান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। 

তিনি দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে ডিআইজি মহোদয়কে অবহিত করেন।

পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় সুনামগঞ্জ জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলা

1

যুক্তরাজ্যের কলচেস্টারে সাগরের জোয়ারের পানিতে তলিয়ে প্রাণ হ

2

সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমা

3

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে:

4

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

5

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

6

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

9

বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক

10

সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা

11

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

12

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ

13

ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদ

14

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

15

আজিব দেশে আজিব রাজনীতি

16

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দ

17

নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

18

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20