ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিআইডির গোপন তালিকায় ঢাকার ৪০৮ মাদক গডফাদার

মোঃ শাহজাহান বাশার

রাজধানী ঢাকায় সক্রিয় ৪০৮ জন শীর্ষ মাদক কারবারির তালিকা প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তালিকাভুক্ত এসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানের পাশাপাশি অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান করে মানি লন্ডারিং আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরে পর্দার আড়াল থেকে পরিচালিত মাদক সিন্ডিকেট ভেঙে দিতেই এ উদ্যোগ।

সিআইডি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, তালিকায় থাকা ব্যক্তিদের অনেকে সরাসরি মাদক বিক্রি করেন না। তারা ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকের আমদানি, সরবরাহ ও বিতরণ নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেন। মাঠপর্যায়ে তাদের হয়ে কাজ করে শত শত খুচরা বিক্রেতা।

এদিকে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)-এর এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। সংস্থাটির দাবি, দেশে বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকার মাদক বাণিজ্য হয়। এর মধ্যে প্রায় ৭০ লাখ মাদকসেবী বছরে ৫০ হাজার কোটি টাকার মাদক সেবন করেন। মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন, সরকারি কার্যক্রম ও বেসরকারি উদ্যোগে আরও প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় হয়।

মানসের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সাড়ে তিন লাখের বেশি মাদক মামলা বিচারাধীন। প্রতি ১৭ জন তরুণের মধ্যে একজন কোনো না কোনোভাবে মাদকে আসক্ত। মাদকাসক্তদের মধ্যে ৮৪ শতাংশ পুরুষ ও ১৬ শতাংশ নারী। তাদের প্রায় ৮০ শতাংশই যুবক।

মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেন, "মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। শুধু খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সিন্ডিকেটের মূলহোতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।"

ঢাকাজুড়ে সক্রিয় সিন্ডিকেট ,সীমান্ত থেকে রাজধানী ,বিশেষ অভিযানে যা মিলেছে,যেসব এলাকায় বেশি সক্রিয়

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটটি ক্রাইম জোনে কয়েকশ মাদক স্পট রয়েছে। এসব স্পট নিয়ন্ত্রণ করছে শীর্ষ মাদক কারবারিরা। তাদের অধীনে সহস্রাধিক খুচরা বিক্রেতা রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক বিক্রি করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এখন আর শুধু নির্দিষ্ট স্পটেই নয়; সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং অ্যাপ, হোম ডেলিভারি, অনলাইন মার্কেটপ্লেস এবং কুরিয়ার সার্ভিস ব্যবহার করেও মাদক সরবরাহ করা হচ্ছে। ফলে প্রচলিত অভিযানের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়ানো হয়েছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা ও ক্রিস্টাল মেথের বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদকের প্রধান গন্তব্য ঢাকা। রাজধানীকে কেন্দ্র করে পরে সেগুলো দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে।

এ ছাড়া সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ৫২ লাখ ৫ হাজার ৩৩৪ পিস ইয়াবা, ৫ হাজার ৬৮৯ দশমিক ৮৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৩৬ বোতল ফেনসিডিল এবং ৭ হাজার ৭২৫ দশমিক ৭৯ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। একই সময়ে পাঁচ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, "মাদক গডফাদারদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। থানা এলাকাভিত্তিক নিয়মিত অভিযান চলছে। অধিকাংশ অপরাধের পেছনেই মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, "মাদক নিয়ন্ত্রণে সফল হতে হলে অর্থের উৎস বন্ধ করতে হবে। শীর্ষ কারবারিদের আইনের আওতায় এনে তাদের আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করা জরুরি।"

সিআইডির তালিকা অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কোতোয়ালি, চকবাজার, লালবাগ, বংশাল, ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর, ওয়ারী, গেণ্ডারিয়া, কদমতলী, মুগদা, সবুজবাগ, পল্টন, মতিঝিল, খিলগাঁও, শাহজাহানপুর, রামপুরা, মিরপুর, ভাসানটেক, রূপনগর, শাহ আলী, গুলশান, বনানী, ভাটারা, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট এলাকায় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিরা সক্রিয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তালিকাটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যাংক হিসাব, সম্পদের বিবরণ, ব্যবসায়িক লেনদেন এবং সহযোগীদের তথ্য সংগ্রহ করছে তদন্তকারী সংস্থাগুলো। অবৈধ সম্পদের প্রমাণ মিললে মানি লন্ডারিং আইনে মামলার পাশাপাশি সম্পদ জব্দের উদ্যোগও নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে সম্পত্তি আত্মসাতের লক্ষে প্রবাসীর পিতার উপর হামলা গ্রে

1

ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান,

2

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি

3

দাম বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত ?

4

ছাতকের মোগলপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই একভাই নিহত, একভা

5

ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ

6

সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী স্বর্বা'

7

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃ

8

পরিত্যক্ত জমি থেকে জনপদ, ব্রাহ্মণপাড়ায় ‘কলেজপাড়া’র গল্প

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

সংসদীয় কমিটির সভাপতি মিলন এমপিকে অভিনন্দন

11

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২

12

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট

13

ফরিদপুরে হাসপাতালের সুন্দর পরিবেশ ধরে রাখতে ১০ আনসার নিয়োগ।

14

ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন। বিজয়ী

15

লন্ডনে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন ছাতকের আবি

16

মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদের ১৫তম ওরশের সমাপনী

17

ডিএমপির একদিনে বিশেষ অভিযানে ৪৬ মামলায় ২৯৬ জন গ্রেফতার

18

সাজ্জাদুল মিরাজের নামে ফেসবুকে ভুয়া আইডি, সতর্ক থাকার আহ্বান

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20