ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় জমি বিরোধ মীমাংসা করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চকপাড়া এলাকায় ফকির বংশ ও সরকার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা জমিজমাসংক্রান্ত বিরোধের মীমাংসা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী ও প্রভাষক কামরুল হাসানের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিরোধের নিষ্পত্তি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২নং ডাহিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিয়াশ চকপাড়া এলাকায় জমির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে ফকির বংশ ও সরকার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়া হয়। পরে প্রভাষক কামরুল হাসানের নেতৃত্বে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়।
বিরোধের মীমাংসা শেষে প্রভাষক কামরুল হাসান বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করব। কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ হতে দেব না। মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, এই বিরোধের মীমাংসার মধ্য দিয়ে আমরা বিয়াশের মানুষ ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং এলাকার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এটাই আমার প্রত্যাশা।দীর্ঘদিনের বিরোধের মীমাংসায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। স্থানীয় পর্যায়ে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন ছাতকের আবি

1

ইকবাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

2

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এক্সেভেটর ও হুইল লোডার জব্দ

3

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মে

4

হাত পা বেঁধে চিত্রনায়িকা ’কে নির্যাতনের অভিযোগ আসিয়ান সিটির

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কোন পথে

7

ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদ

8

সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি'র বার্ষিক পরিদর্শন

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

মাদকবিরোধী অভিযানে রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারা

11

বিমানবন্দরে বড় অভিযানে বিদেশি সিগারেট স্বর্ণালংকার মদসহ ২ কো

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যা

14

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক।

15

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচন

16

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, রুল জারি

17

ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু

18

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

19

ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

20