ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ফরিদপুরে র‌্যাব-১০ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, সোমবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার রামকান্তপুরের কৈডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়ি থেকে একটি ব্রিটিশ কাট-অ্যাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।
র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্তে তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ

1

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর র

2

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

3

গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল

4

সিংড়ায় ডাহিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান

5

আনন্দপুরের ঐক্যের বার্তা—বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান পদে আল

6

সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ

7

ছাতকে চেলানদীর পাড় কেটে বালু উত্তোলন: পরিবেশ অধিদপ্তরের ২৬ জ

8

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়া

9

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃ

10

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠি

11

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

12

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

13

সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

14

ছাতক পৌরসভায় শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে মতবিনিময় সভা

15

ছাতক শহরের ভিক্ষুক মন্টি মালা আর নেই মঙ্গলবার গদারমহল গ্রামে

16

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, রুল জারি

17

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়ানুরাগী, ক্রীড়াসংগঠক রাজ্জাককে

18

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19

সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন

20