ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহাত সাইফুল

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন 

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক মো. রাহাত মিয়া (রাহাত সাইফুল) সরকারি ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১০ সদস্যের এই কমিটি পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটিতে দেশের চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট প্রতিনিধি, নির্মাতা, চিত্রনাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি চলচ্চিত্র সাংবাদিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে অন্তর্ভুক্ত করা হয়েছে বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুলকে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) কে এম আবদুল ওয়াদুদকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-২)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি, চিত্রনাট্যকার এ কে এম মেজবাহ উদ্দিন, অভিনেতা-নির্মাতা মো. আ. রহিম এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক ও গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য কামরুন নেসা হাসান।

সরকারি নীতিমালা অনুযায়ী, এই কমিটির অন্যতম দায়িত্ব হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের জন্য জমা পড়া গল্প ও চিত্রনাট্য যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণ অগ্রগতি তদারকি এবং দেশের চলচ্চিত্র শিল্পে মেধা, সৃজনশীলতা ও মানসম্মত নির্মাণকে উৎসাহিত করা। চলচ্চিত্রের গুণগত মান উন্নয়ন এবং অনুদান ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতেও কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চলচ্চিত্র সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন বাচসাসের সাধারণ সম্পাদক হিসেবে রাহাত সাইফুলের এই অন্তর্ভুক্তিকে সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, চলচ্চিত্র সাংবাদিকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং শিল্প-সংস্কৃতি বিষয়ে পেশাদার মূল্যায়ন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্বাচন প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।

সংশ্লিষ্ট মহলের অভিমত, সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে রাহাত সাইফুলের অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত স্বীকৃতিই নয়, বরং দেশের চলচ্চিত্র সাংবাদিকতার জন্যও একটি মর্যাদাপূর্ণ অর্জন। এর মাধ্যমে চলচ্চিত্র উন্নয়ন, সৃজনশীল নির্মাণ এবং সরকারি অনুদান কার্যক্রমে সাংবাদিক সমাজের অংশগ্রহণ আরও কার্যকর ও অর্থবহ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: মেয়

1

মাফিয়ামুক্ত বাংলাদেশ গড়তে ‘জাতীয় সরকার’ চান সারোয়ার ওয়াদুদ

2

মানবিক সংগঠন "সাহায্যের ঠিকানা সেবা সংগঠনের মিলন মেলা অনুষ্

3

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাবেক কেন্দ

4

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন অন

5

বাবার আদর্শ বুকে, মানুষের ভালোবাসায় কৃষ্ণপুর গড়ার প্রত্যয়।

6

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

7

পরিত্যক্ত জমি থেকে জনপদ, ব্রাহ্মণপাড়ায় ‘কলেজপাড়া’র গল্প

8

ছাতকে বসতঘরে জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চুরি, থান

9

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, তদন

10

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

11

দিনমজুর থেকে কোটিপতি ‘মাছ খলিল’—বারেশ্বরে মাদক কারবারের অভিয

12

প্রবাস থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক পৌর কমিশনার বা

13

বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে

14

সিংড়ায় ডাহিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান

15

বিশ্বশান্তির আহ্বানে নিউইয়র্কে আন্তর্জাতিক শান্তি সম্মেলন

16

ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে "জ্ঞানদ

17

কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হ

18

চসিকে নিয়োগ-পদোন্নতিতে ‘শালা-দুলাভাই’ প্রভাব, তদন্তের দাবি

19

শিবপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও ক্

20