ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় ডাহিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক কামরুল হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চক আদিত্য খরপাড়া পাড়ায় স্থানীয় ভোটার ও এলাকাবাসীর অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আলহাজ কোরবান প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি সঞ্চালনা করেন লুৎফর রহমান।
বৈঠকে স্থানীয় ভোটার রওশন প্রামাণিক বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে পারবেন এমন একজন যোগ্য প্রার্থীকে তাঁরা চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাঁর বিবেচনায় প্রভাষক কামরুল হাসান একজন যোগ্য প্রার্থী। এ সময় তিনি নিজে তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি অন্য ভোটারদেরও তাঁর পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান।
বৈঠকে বক্তব্য দেন,আলহাজ ফরমান আলী, জামাল উদ্দিন, আব্দুল মজিদ, সিদ্দিকুর রহমান, ফরিদুল ইসলাম, আলামিন প্রামাণিক, আব্দুল্লাহ, রফিকুল ইসলাম, ইয়াসিন আলী, আব্দুর রহিম, আব্দুল মান্নান, ফজলার প্রামাণিক ও শ্রী মদন কুমারসহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা প্রভাষক কামরুল হাসানের প্রতি সমর্থন জানান এবং নির্বাচনী কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক কামরুল হাসান বলেন, আমি নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ডাহিয়া ইউনিয়নের সব মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধার উন্নয়নে অগ্রাধিকার দেব। জনগণের প্রত্যাশা পূরণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।
উঠান বৈঠকে প্রার্থী কামরুল হাসান উপস্থিত ভোটার ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়দের বিভিন্ন মতামত, অভিযোগ ও প্রত্যাশার কথাও শোনেন তিনি। বৈঠকে স্থানীয় ভোটার, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ,আলোচনা সভা ও পুরুস্কার বি

1

সিলেট ওসমানী মেডিকেলের সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছ

2

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

3

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহম

4

ইকবাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

7

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ

8

ছাতকে আল-মতিন সুপার হোস্টেল উদ্বোধন হয়েছে

9

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

10

কুমিল্লা চান্দিনার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস

11

সোনারগাঁয়ে সাড়ে সাতশ বছরের প্রাচীন গ্রন্থাগারের স্মৃতি, সংরক

12

রেলিং ভেঙ্গে ঝুলে রয়েছে ট্রাক

13

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র

14

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দ

15

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

16

ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক প্

17

ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-র

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

নরসিংদীতে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

20