ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এমপি আনু

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষি ঋণ মওকুফ, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রধানদের বেতন-ভাতার কার্যক্রমও শুরু হয়েছে। এছাড়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কাজ শুরু হয়েছে। ২০ লাখ কিলোমিটার খাল খনন কর্মসূচির কার্যক্রমও শুরু হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠ মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আনু বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের নির্যাতন ও বৈষম্য ছিল। এ কারণেই আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।তিনি আরও বলেন, তাঁর সংসদীয় এলাকা সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দেওয়া হয়েছে। ধীরে ধীরে এসব উন্নয়নকাজ শুরু করা হবে।

অধ্যক্ষ আনু বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম, সিংড়াকে একটি নান্দনিক ও শান্তির সিংড়া হিসেবে গড়ে তুলব। সিংড়ার মানুষ এখন আগের চেয়ে শান্তিতে আছে। দলের নাম ভাঙিয়ে যারা শান্ত সিংড়াকে অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ষড়যন্ত্রই সিংড়ার মাটিতে হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খাঁন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদত হোসেন মুন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্

2

ছাতকে ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি মিলন

3

৪২ বিজিবি বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরস

4

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

5

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন

6

ছাতকে সদর ৫ নং ওয়ার্ডে কান্দিগাঁও গ্রামে মেম্বার পদপ্রার্থী

7

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

8

নরসিংদীতে বিদেশি_পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সন

9

ছাতকে মাদক বিরুধী অভিযানে ৪ মাদকসেবী আটক "বিভিন্ন মেয়াদে সাজ

10

গোমতীর পানিতে তলিয়ে বিস্তীর্ণ সবজিক্ষেত, ক্ষতির মুখে হাজারো

11

সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা?

12

আনন্দ উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায় পড়শীর ১২ তম জন্মদিন

13

ছাতকে ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত গ্রেফতার ২

14

ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার

15

ছাতকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে, পাশের হার ৪২. ৯৩ ভাগ

16

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৫ পরিবহনকে জরিমানা

17

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠি

18

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

19

সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি" পরীক্ষা সম্পূর্ণ হয়েছে

20