ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে আইনশৃঙ্খলা সভায় --এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে উপজেলা মাসিক  আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে।  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত  হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। 
আইনশৃঙ্খলা সভায়  বক্তব্য  রাখেন, উপজেলা  স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুসরাত আরেফিন, ওসি কামাল আহমদ, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম  বকুল,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, লুবিয়া বিওপি"র নায়েক সুবেদার এইচ এম মাজহারুল ইসলাম,  ট্রাফিকের এটি এস আই খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান সুফি আলম সোহেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। 
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক (অ.দা) আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমেদ, ছাতক টিএসসি'র ইন্সট্রাক্টর ফরহাদ হোসেন প্রিন্স, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসিমা বেগম, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, প্রভাষক বিপ্লব রায়, প্রশাসনিক  কর্মকর্তা রহিছ উদ্দিন, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, নুরুল আলম, আব্দুল হক, সাইফুল  ইসলাম, আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক ছালেক মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক অজয় পাল, সাংবাদিক গিয়াস উদ্দিন তালুকদার, আব্দুল আলিম, শাহ আখতারুজ্জামান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, আজাদ মিয়া। 
উপজেলা আইনশৃঙ্খলা সভায় ছাতক থানায় দায়ের করা মামলার সংখ্যা, চোরাচালান রোধ, মাদক ব্যবসা ও মাদক সেবন বন্ধ করা, শহরে বেপরোয়া অটোচলাচল সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা, অনলাইন জুয়া খেলার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 
প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন  মাদক ও চোরাচালান ও বালু উত্তোলন বন্ধে  কঠোর নির্দেশনা প্রদান করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল খেলায় বিজয়ীদের মাঝ

1

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহ

2

নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন ক

3

দিনমজুর থেকে কোটিপতি ‘মাছ খলিল’—বারেশ্বরে মাদক কারবারের অভিয

4

৬৫ বছরের নারীর কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

5

সিংড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু

6

আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

7

নরসিংদীর পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রত

8

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ প্রস্তুতিমূলক সভা

9

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএ

10

ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার

11

মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন - এমপি জসিম উদ

12

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা,পরিষ্কার কর্মসূচি

15

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল

16

ছাতকে সদর ৫ নং ওয়ার্ডে কান্দিগাঁও গ্রামে মেম্বার পদপ্রার্থী

17

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

18

যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট

19

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রে

20