ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে। 
শনিবার ভোর থেকে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। শুক্রবার রাতেও মহাসড়কে যানজট ছিল।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ সংস্কারের কারণে এ যানজটের সূত্রপাত হয়। এতে মহাসড়কের ঢাকামুখী লেন স্থবির হয়ে পড়ে। দীর্ঘ যানজটে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের যানবাহনও ভোগান্তিতে পড়েছে।
সড়ক বিভাগ জানায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দিন দিন গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করা হয়। কাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভরও যানজট ছিল।

হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এতে ঢাকামুখী লেনে কুমিল্লার চান্দিনা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
যানজটে আটকে থাকা মিয়ামী পরিবহনের বাস চালক হাসান বলেন, সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে এখনো দাউদকান্দিতে আটকে আছেন।
এশিয়া লাইন পরিবহনের চালক সুজন বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তিন ঘণ্টা ধরে দাউদকান্দির গৌরীপুরে বাস নিয়ে আটকে আছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের এক লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায়  বলেন, এলাকায় সড়ক সংস্কারের জন্য মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট স্থায়ী হচ্ছে না, ধীরগতিতে গাড়ি চলাচল করছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

1

খাগড়াছড়ির গুইমারায় ইয়াবাসহ মাদকসেবী আটক, ৩ দিনের বিনাশ্রম কা

2

সরকারি নিবন্ধন পেলো কক্সবাজার ফিল্ম সোসাইটি

3

ব্রাইট মাইন্ড একাডেমির এডমিন মিফতাহুল ফেরদাউস বিরুদ্ধে অপপ্র

4

৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু

5

সারাদেশ ব্যাপী শিশু অধিকার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হা

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

সুশাসন ও উন্নয়নের মাধ্যমে আরশিনগরকে আদর্শ ইউনিয়ন গড়তে চান

10

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের কমিটি গঠন, ভিপি

11

ছাতকে থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার

12

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

13

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রে

14

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

15

পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে: সিটিটিসি

16

রামপুরা থানায় সিআইএমএস ফরম পূরণ ও সপ্তাহ ব‍্যাপি বর্ণাঢ্য র

17

সিআইডির গোপন তালিকায় ঢাকার ৪০৮ মাদক গডফাদার

18

সভাপতি কাজী আনু/ সাধারণ সম্পাদক জয়নাল ছাতকে দলিল লেখক সমিতি

19

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ছয় দিনে উদ্ধার;

20