ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারাদেশ ব্যাপী শিশু অধিকার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন করলেন

আবু নাঈম রিপন:নরসিংদী জেলা :
নরসিংদী জেলা প্রশাসক এর কনফারেন্স রুমে ৬ইং অক্টোবর মঙ্গলবার,শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে,  প্রশাসকের কার্যালয় থেকে এ আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা। শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ ও সৃজনশীলতার বিকাশে সম্মিলিত অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সুন্দর শৈশব নিশ্চিত করা, মেধা ও প্রতিভার বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং একটি নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। আজকের শিশুই আগামী দিনের আলোকিত বাংলাদেশ। 
শিশুর অধিকার সুরক্ষিত হোক, প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের পথ সুগম হোক—এই প্রত্যয়ে নরসিংদী জেলার সকলের সম্মিলিত প্রয়াসে কাজ করার অঙ্গীকার অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে গণশুনানি

1

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

2

ছাতকে টেকনিশিয়ান সংগঠনের বনভোজন *২৬* জাফলং'র উদ্দেশ্যে

3

ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে ফরিদপুরে বিএনপির বিজয় র‌্যালি ও সমা

4

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীন,টর্চার সেলে করেন ব‍্

5

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন অন

6

সুনামগঞ্জে পারভীন হত্যা মামলায় আসামি জিতেশ চন্দ্রের মৃত্যু দ

7

ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফি

8

নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্র

9

ঢাকার ডিবির বিশেষ অভিযান ১,২৪৬ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্

10

চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি

11

কারিগরি শিক্ষার উন্নয়নেই দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে: এমপি জসিম

12

ছাত‌কে ৩ জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিয

13

সোনারগাঁয়ে সাড়ে সাতশ বছরের প্রাচীন গ্রন্থাগারের স্মৃতি, সংরক

14

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

15

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

16

সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

বিমানবন্দরে বড় অভিযানে বিদেশি সিগারেট স্বর্ণালংকার মদসহ ২ কো

19

ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব ক্বারী কবির আহমদ কে চরেরবন্দ

20