ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সেই ভালোবাসা ও আবেগের কারণে ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলা যায়নি বলে মন্তব্য করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
তিনি বলেন, বিএনপিকে মাইনাস ফর্মুলার মাধ্যমে বারবার রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারও নানা ষড়যন্ত্র করে দলটিকে মাইনাস করতে চেয়েছিল। কিন্তু জনগণের ভালোবাসার কারণে তারা সফল হয়নি। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের ভালোবাসা ও আবেগের সঙ্গে জড়িয়ে আছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিংড়া কোর্ট মাঠ চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আনু বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা আমাদের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও বিএনপির রাজনৈতিক ইতিহাস দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এমপি আনু বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার সিংড়ায় কোনো চাঁদাবাজি, জমি দখল কিংবা পুকুর দখল থাকবে না। এখন আগের তুলনায় সিংড়ার মানুষ ভালো আছে, শান্তিতে আছে। আপনাদের সহযোগিতা পেলে আগামীতে সিংড়াকে সন্ত্রাসমুক্ত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব।

সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলেটের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন ভিপি প্রমুখ।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে সমবেত হন। পরে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর নেতৃত্বে সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে কোর্ট মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবা

1

ছাতকের পীরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু)

2

চসিকে নিয়োগ-পদোন্নতিতে ‘শালা-দুলাভাই’ প্রভাব, তদন্তের দাবি

3

নিউইয়র্কের ট্যাক্সির স্টিয়ারিং থেকে কুমিল্লার শিক্ষার আলো

4

সরকারি নিবন্ধন পেলো কক্সবাজার ফিল্ম সোসাইটি

5

নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গাভী বিতরণ

6

সভাপতি কাজী আনু/ সাধারণ সম্পাদক জয়নাল ছাতকে দলিল লেখক সমিতি

7

মাদকবিরোধী অভিযানে রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারা

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

10

ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে "জ্ঞানদ

11

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেট

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

ছাতক পৌরসভায় শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে মতবিনিময় সভা

14

ছাতকের বেতুরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকারী, নারীসহ আহ

15

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের

16

দৈনিক জনতার মতামতের আইটি সম্পাদক ইনজামামুল হকের জন্মদিন

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

কক্সবাজার সীমান্তে ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি: সীমান্ত

19

৫ বছর ধরে কর্মরত ছাতকে ৪০ জন শ্রমিক-কে কারখানার গেট থেকে ফির

20