ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে-সংবাদ-সম্মেলন মিথ্যা-মানববন্ধনের-মাধ্যমে-আমাকে-হেয়-করা-হয়েছে-জাহিদ-হাসান-জিল্লু

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনকে ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জাহিদ হাসান জিল্লু।
সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মৃত ফরজান আলীর ছেলে জাহিদ হাসান জিল্লু।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সম্প্রতি ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় ‘সচেতন নাগরিকবৃন্দ’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। তার দাবি, এসব অভিযোগের মাধ্যমে তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে।
তিনি বলেন, মানববন্ধনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো, মিথ্যা জিডি করা এবং প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এছাড়া চাকরি, ঘর ও ভাতার নামে অর্থ আত্মসাতের অভিযোগ এবং বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার দাবিও করা হয়। জাহিদ হাসান জিল্লুর ভাষ্য, এসব অভিযোগের কোনো সত্যতা নেই এবং এগুলো পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, গত ২১ জুলাই ধোপাডাঙ্গা এলাকার একটি বেকারিতে প্রথম শ্রেণির সাত বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠার পর ভুক্তভোগী পরিবারের অনুরোধে তিনি হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ দায়েরসহ বিভিন্ন সহযোগিতা করেন। এরপর থেকেই অভিযুক্তকে রক্ষার চেষ্টা এবং অভিযোগ প্রত্যাহারের জন্য তাকে ও অভিযোগকারী পরিবারকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
তার আরও দাবি, এ ঘটনার জেরে তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে, যার বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এরপর তাকে সামাজিকভাবে বিতর্কিত করতে মানববন্ধনের আয়োজন করা হয়।
জাহিদ হাসান জিল্লু বলেন, মানববন্ধনের ব্যানারে তার ছবি ব্যবহার করে তাকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা আইনগতভাবে মানহানিকর। তিনি দাবি করেন, কোনো আদালতে তার বিরুদ্ধে প্রতারণা বা অন্য কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে—এমন দাবিও অসত্য।
তিনি অভিযোগ করেন, একটি মহল প্রকৃত ঘটনাকে আড়াল করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসন ও সাধারণ মানুষের প্রতি যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া ও জাবেদ আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ডিবির বিশেষ অভিযান ১,২৪৬ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্

1

ছাতকে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

2

ছাতক পৌর সভা এলাকায় স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ, থানায় অভিযো

3

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ছয় দিনে উদ্ধার;

4

সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা

5

হৃদি গোল্ডেন এ প্লাস পেয়ে ইলেকট্রেরিয়াল ইঞ্জিনিয়ার হতে আগ্র

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

8

নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত আটক!

9

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহম

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ

12

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কোন পথে

13

নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অ

14

ছাতকে আইনশৃঙ্খলা সভায় --এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমা

17

সিংড়ায় জমি বিরোধ মীমাংসা করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল হা

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

ফরিদপুরে ক্যাব নেতার বিরুদ্ধে আরও একটি চেক ডিজঅনার মামলা

20