ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে দুর্গাপূজা ঘিরে পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব 
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন বিধান কুমার সাহা, সিতাংশু মিত্র কিংকর, নিতাই রায়, মাওলানা ইসমাইল হক, আশুতোষ কুমার বিশ্বাস, চিকিৎসক প্রকাশ স্বরূপ রায় অপু, নিলয় রঞ্জন সরকার, শান্ত কুমার বিশ্বাস, বিপ্লব কুমার সাহা, সঞ্জয় কর, বর্ণ চক্রবর্তী, এস এম মাসুদুজ্জামান, নিলয় রায় ও নির্মল চন্দ্র দাস। এ সময় বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, মণ্ডপকেন্দ্রিক পুলিশি টহল জোরদার এবং বিসর্জন ঘাটে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজার সময় শহরের যানজট নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়েও আলোচনা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের কার্যক্রম মনিটরিংয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সম্প্রতি ফরিদপুরের পুরাতন কালীবাড়ি থেকে চুরি যাওয়া কালীমূর্তি উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে এবারের দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেট

1

উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

4

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা

5

ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জ

6

চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সামছ উ

7

নীল আকাশে সাদা কাশফুল, শরতের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সোনারগাঁয়

8

মাদকবিরোধী অভিযানে রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারা

9

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ন্যাক্কারজনক হামলার গভীর উদ্বেগ

12

বাবার আদর্শে কৃষ্ণপুর গড়ার প্রত্যয় শাহ মোহাম্মদ বুলবুল হোসেন

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

17

ছাতকে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরু

18

আমেরিকায় ট্যাক্সি চালান, কখনো কাজ করেন ফাস্টফুডের দোকানে অন্

19

আইন ও সমাজসেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত অ্যাডভোকেট

20