ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্টিত

 সেলিম মাহবুব,ছাতকঃ
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করব বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ অনুষ্টিত হয়েছে। 
সোমবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন'র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক ইনস্ট্রাকটর লিপি আচার্য্যর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, প্রজীপ কর্মকর্তা প্রণব লাল দাস, ভাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রইছ মিয়া, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ জাহানারা বেগম, জেসমিন আক্তার সহ গণমাধ্যম কর্মী ও মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বলেন, "কন্যা শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। বাল্যবিয়ে রোধ করে তাদের সুশিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও সুসংগঠিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।"​অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে কলেজ রোড পর্যন্ত সড়ক প্রদক্ষিণ শেষে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবপুরে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে শিক্ষার্থীদের

1

হাজারীবাগ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্র

2

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

3

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদ

4

লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচি

5

কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকার

6

ছাতকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

7

১০১ সদস্য বিশিষ্ট ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসি

8

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র, নিয়োগ ও কেনাকাটায়

9

বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ফেন্সিডিল উদ্ধ

10

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অ

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রে

15

রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে রহস্য, তদন্তে চার সংস্থা

16

ইসলামিক ক্যালিওগ্রাফিতে ড.সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল মাইজভ

17

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতার-৭

18

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিত প্রেস কনফারেন্

19

কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

20