ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের সিংড়ায় "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​রবিবার (৯ আগস্ট) বেলা ১১টায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
​বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শাহাদৎ হোসেন মিন্টু বলেন,
​"জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' ধারণার মাধ্যমে প্রতিটি শিশু যদি একটি করে গাছের দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে আমরা একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে পারব। পরিবেশ রক্ষায় যুবসমাজ ও শিক্ষার্থীদের এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এমদাদুল হক মিলনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য তাগিদ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় এসএসসি ফলাফলে শীর্ষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড ক

1

নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যা

2

ঢাকায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

জীবনের অবমূল্যায়ন দায় কার প্রফেসর ড. আসিফ মিজান

5

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

6

অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি কলিম উদ্দ

7

২৫ লাখ টাকার জালিয়াতি মামলা: কারাগারে শামীম বাদল

8

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

9

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

10

ছাতকে আইনশৃঙ্খলা সভায় --এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্

11

ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমা

12

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

13

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্র

14

নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

15

সার বিক্রয়ে অনিয়ম: সিংড়ায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

16

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠি

17

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতার-৭

18

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এক্সেভেটর ও হুইল লোডার জব্দ

19

লন্ডন থেকে দেশে ফিরলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর র

20