ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: 
নাটোরের সিংড়ায় সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক উন্মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়। খান ফাউন্ডেশন ও আলো-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সংলাপে স্থানীয় এনজিও, যুব ও নারী সংগঠনের নেতৃবৃন্দ নানা নাগরিক সমস্যা ও সরকারি সেবা নিশ্চিতকরণে সরাসরি প্রশ্ন করেন। কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা পরবর্তীতে এসব প্রশ্নের উত্তর দেন।
​চলনবিল সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সৌরভ সোহরাবের সভাপতিত্বে এবং বিয়াশ তরুণ সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক জুলহাস কায়েমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিদেের জবাবদিহিমূলক বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন,উপজেলা প্রকৌশলী মো: খলিলুর রহমান,  উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সুমি আকতার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: দুলাল হোসেন ও ৯ নং তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবু হানিফ। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা শাহিনা লাইজু ও প্রকল্প কর্মকর্তা সৈয়দা তাহেরা খানম। এতে সিংড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত প্রায় ৩০টি সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। ​সংলাপে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের মুখোমুখি আলোচনার মাধ্যমে সেবার মান বাড়ে এবং স্থানীয় প্রশাসনের মধ্যে স্বচ্ছতা বজায় থাকে। আগামীতেও এ ধরনের জবাবদিহিতামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সূত্রাপুর থানা শাখার সভাপতি

1

"নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

2

নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল

3

গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল

4

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

5

সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়

6

সিলেট ওসমানী মেডিকেলের সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছ

7

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হতে চান দুদকের সহকারী পরিচালক

8

লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠ

9

শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল

10

নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত

11

৫ বছর ধরে কর্মরত ছাতকে ৪০ জন শ্রমিক-কে কারখানার গেট থেকে ফির

12

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অন

13

ছাতকে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষে উপজেলা প্রশ

14

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

15

ফরিদপুরে কাভার্ড ভ্যান মাদক, র‍্যাবের জালে আটক।

16

ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

17

নরসিংদীর,শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জব্দ ভেকু মে

18

গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা টেপা ফারুক

19

ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে ফরিদপুরে বিএনপির বিজয় র‌্যালি ও সমা

20