ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় কচুরিপানায় ৩০০ একর জমি, অনিশ্চিত বোরো আবাদ

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
বর্ষার পানি নেমে গেলেও নামছে না কচুরিপানার বিশাল স্তূপ। উজান থেকে ভেসে আসা কচুরিপানায় দখল হয়ে গেছে বিলের বিস্তীর্ণ কৃষিজমি। এতে নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের কান্দি-ঘুটিয়া-মহিষমারী গ্রামের বিলে প্রায় ৩০০ একর জমিতে এবার বোরো ধান চাষ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন শতাধিক কৃষক।
কৃষিপ্রধান এ বিলটিতে বর্ষার পানি নেমে যাওয়ার পরও জমিতে আটকে থাকা কচুরিপানা সরানো যাচ্ছে না। ফলে জমি চাষাবাদের উপযোগী করতে কৃষকদের অতিরিক্ত শ্রমিক খরচ গুনতে হচ্ছে। কৃষকদের দাবি, প্রতি বিঘা জমি থেকে কচুরিপানা পরিষ্কার করতে ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এতে বোরো মৌসুমের শুরুতেই উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।
সরেজমিনে কান্দি-ঘুটিয়া-মহিষমারী বিলে গিয়ে দেখা যায়, ৮-১০ জন কৃষক দলবদ্ধভাবে জমি থেকে কচুরিপানা অপসারণ করছেন। কেউ পানিতে নেমে কচুরিপানা টেনে তুলছেন, আবার কেউ সেগুলো জমির আইলে স্তূপ করে রাখছেন। দীর্ঘ সময় ও অতিরিক্ত শ্রমের কারণে দ্রুত কচুরিপানা অপসারণ করা সম্ভব হচ্ছে না।
কৃষক মোহাম্মদ কাদের মুধা জানান, তার ১০ বিঘা জমিতে কচুরিপানা জমে আছে। তিনি বলেন, কচুরিপানা পরিষ্কার শুরু করেছি। প্রতি বিঘায় প্রায় ৭ হাজার টাকা খরচ হচ্ছে। তিন বিঘা পরিষ্কার করতে পেরেছি। এখনো সাত বিঘা জমি পরিষ্কার করা বাকি।
কৃষক মোস্তফা প্রামাণিক ও শামসু মোল্লা বলেন, এমনিতেই তেল, সার ও কৃষি উপকরণের দাম বেশি। এর ওপর কচুরিপানা পরিষ্কার করতে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। ফলে এবার বোরো ধানের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে।
কৃষক সাদ্দাক, খোরশেদ ও কুদ্দু প্রামাণিক জানান, কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। অতিরিক্ত খরচের কারণে অনেক কৃষক বোরো ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। দ্রুত কচুরিপানা অপসারণ করা না হলে বিলের প্রায় ৪০ শতাংশ জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন তারা। ভুক্তভোগী কৃষকরা বলেন, সরকারি উদ্যোগে দ্রুত কচুরিপানা অপসারণ করা গেলে তারা স্বল্প খরচে জমি চাষের উপযোগী করতে পারবেন। এ জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সহযোগিতা কামনা করেছেন তারা।এ বিষয়ে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি দ্রুত কৃষকরা যেন এ সমস্যা কাটিয়ে বোরো আবাদ শুরু করতে পারেন, সে ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমেক হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করতে কৃষিমন্ত্রীর উদ্যো

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

বর্ষার পানিতে প্রাণ ফিরেছে চলনবিলে, দর্শনার্থীদের ভিড়ে মুখর

3

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ অনুষ্ঠান ও অরিয়েন্টেশ

4

ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

5

ছাতক পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, মোটরসাইকেলসহ ১৪ টি

6

সিংড়ায় গুটিয়া মহিষমারী সপ্রা বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিত

7

অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি কলিম উদ্দ

8

ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বি

9

নিউইয়র্কের ট্যাক্সির স্টিয়ারিং থেকে কুমিল্লার শিক্ষার আলো

10

সিংড়ায় জমি বিরোধ মীমাংসা করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল হা

11

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

12

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অন

13

সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

14

শিবপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও ক্

15

গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা টেপা ফারুক

16

ছাতকে চেলানদীর পাড় কেটে বালু উত্তোলন: পরিবেশ অধিদপ্তরের ২৬ জ

17

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নোয়ারাই ইউনিয়নে

18

ছাতকের প্রবাসীদের অংশগ্রহণে যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ

19

আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

20