ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় অভিযানে ২৬১ বস্তা সার জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীর কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার মজুত ও উচ্চ মূল্যে বিক্রির অপরাধে চার ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুই ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আন্জুমের নেতৃত্বে বড়গ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসায়ী সোহেলের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করা হয়। এ অপরাধে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয় এবং তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অন্যদিকে, আবুল হাসেমের দোকান থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এছাড়া মোবারকের কাছ থেকে সর্বোচ্চ ১৪৭ বস্তা সার জব্দ করা হয়। তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে অবৈধভাবে সার মজুত ও উচ্চ মূল্যে বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে মোট ২৬১ বস্তা সার জব্দ এবং চার ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়ায় এলাকায় অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে।স্থানীয়রা জানান, সার নিয়ে অনিয়ম, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে শুধু বড়গ্রাম বাজারে নয়, সিংড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে অবৈধ মজুতের প্রবণতা কমার পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।স্থানীয়দের প্রত্যাশা, কৃষি মৌসুমে সারের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলিং ভেঙ্গে ঝুলে রয়েছে ট্রাক

1

ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে "জ্ঞানদ

2

দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে সিংড়ায় বিএনপির কর্মী

3

ঢাকায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স

4

ছাতকে মাদক বিরুধী অভিযানে ৪ মাদকসেবী আটক "বিভিন্ন মেয়াদে সাজ

5

গুইমারায় ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ায

6

গোপালগঞ্জে মাদ্রাসা শিশু ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা অ

7

ছাতকে বাউন্ডারি ওয়াল ভেঙে ঘর নির্মাণ, আদালতে পিটিশন মামলা

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

ছাতকে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও

10

সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন

11

যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট

12

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

13

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র, নিয়োগ ও কেনাকাটায়

14

সার বিক্রয়ে অনিয়ম: সিংড়ায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

15

বীর প্রতাপ রায় জিপিএ-৫ পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্

16

ধর্মীয় উগ্রবাদ রোধে কার্যকর পদক্ষেপ না নিলে বড় বিপর্যয় আসতে

17

ছাতকে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

20