ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মো. এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতেই নবনিযুক্ত সভাপতি মো. এমদাদুল হক ধীমানকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে মো. এমদাদুল হক ধীমান বলেন, "দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।"

তিনি বলেন, "দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এখনও নানা চ্যালেঞ্জ রয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে শিক্ষকদের দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর। তাই শিক্ষকদের আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, "অভিভাবকদের সচেতন করে তোলার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে পাঠদান করতে হবে। পাশাপাশি সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর রাখা এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করা শিক্ষক, অভিভাবক ও সমাজের প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব।"

সভায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

3

ছাতকের সৈদেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর

4

ছাতকে নারী নির্যাতন মামলার আসামি আফজাল পুলিশের হাতে গ্রেফতার

5

ফরিদপুরে ক্যাব নেতার বিরুদ্ধে আরও একটি চেক ডিজঅনার মামলা

6

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাড়ত

7

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহা

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

ছাতকে এস এস সি-তে পাশের হার ৫২.০৬ দাখিল ৪২.৫৫ ও কারিগরি-তে ৫

10

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

11

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

12

নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত

13

সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মা

14

গুলশান এলাকা থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ এক মাদককারবারী গ

15

জাউয়াবাজার ও পাইগাঁও-চরমহল্লার বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

16

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র, নিয়োগ ও কেনাকাটায়

17

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্

18

পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে: সিটিটিসি

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20