ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় চলনবিলে অভিযান চালিয়ে তিন পাখি শিকারিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধারকৃত ৫০টি বকপাখি প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে এবং শিকারিদের ১০টি বিশেষ কিল্লা ঘর ধ্বংস করা হয়েছে।
​শনিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ নির্দেশে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা চলনবিলে এ অভিযান পরিচালনা করেন। উপজেলার আগমুরশন, বামিহাল, কাকিয়ান ও পূর্বভেংড়ী বিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫০টি বকপাখিসহ তিন শিকারিকে আটক করা হয়।
​পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম প্রত্যেককে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আইনানুগ শাস্তির আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— পূর্বভেংড়ী গ্রামের আব্দুর রশিদ (৫৫), মকছেদ আলী (৫০) ও আবু হানিফ (৪০)।
​অভিযানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, প্রভাষক নাহমাদুল হকসহ অন্যান্য পরিবেশকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
​পরিবেশকর্মীরা জানান, পোষা বক ব্যবহার করে কিল্লা ঘর তৈরি করে ফাঁদ পেতে বক শিকার করা হচ্ছিল। অভিযানের মাধ্যমে এসব ক্ষতিকর ফাঁদ ও ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
​চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম জানান, শীতের আগমনকে কেন্দ্র করে বিশাল চলনবিলে নানা প্রজাতির দেশি ও অতিথি পাখির সমাগম ঘটে। এই সুযোগে অসাধু চক্র পাখি শিকারে মেতে ওঠে। জীববৈচিত্র্য রক্ষায় ২০১২ সাল থেকে তাদের সংগঠনটি নিয়মিত দুর্গম বিলে সচেতনতামূলক কাজ ও অভিযান পরিচালনা করে আসছে। বন্যপ্রাণী ও পাখি রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে কৃষকদের মাঝে জেলা প্রশাসকের উন্নয়ন ও জনকল্যাণমূলক ক

1

কুমিল্লার কৃতী সন্তান হাবিবুল হক: ন্যায়বিচার ও মানবিকতার দর

2

বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে

3

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃ

4

মোরশেদা বেগম বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান মনির

5

আর্জেন্টিনার জয় উপভোগে টিএসসিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক না

6

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

7

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ সম্মাননা পেলেন কুমিল্লার

8

শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও'র পূজা মন্ডপ পরিদর্শন

9

সার বিক্রয়ে অনিয়ম: সিংড়ায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

10

দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বিএনপিতে জোর জল্পনা-কল্পনা,

11

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর দুর্নীতির

12

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্

13

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার।

14

মাদকের টাকা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন ২৪ ঘ

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

17

সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

18

ছাতকে উপজেলা "পরিদর্শন কক্ষ"র উদ্বোধন

19

গ্যাসের তীব্র সংকটের মধ্যেই তিতাসের এমডির বিরুদ্ধে হাজার কোট

20