ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক ‘কনকচাঁপা খেলাঘর আসর’-এর  সম্মেলন সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২.০০ টায় ছাতক শহরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। তিনি সকাল ১১ টায় ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের কার্যালয় পরিদর্শন করেন। সাথে ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার। এ সময় তারা ছাতক  কনকচাঁপা খেলাঘর আসর কার্যালয়ের সার্বিক পরিবেশ ও  সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করে দায়িত্বশীল দের কর্মকাণ্ডের প্রশংসা করেন।
পরে কনকচাঁপা খেলাঘর আসর ছাতক উপজেলা শাখার সভাপতি বিজিত রঞ্জন করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল আমিন রুবেলের পরিচালনায় প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি বিজন সেন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার।
সভায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, ছাতক  উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ- সভাপতি, দুলন তরপদার, ভাস্কর দত্ত, তমাল পোদ্দার  ও  অজিত  কুমার  দাস প্রমুখ। 
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বিজয় ভূষণ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাওন আচার্য, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক সুরঞ্জন পুরকায়স্থ, অর্থ সম্পাদক আনসার মিয়া, সমাজকল্যাণ সম্পাদক কলি রায়, সহ-সমাজকল্যাণ সম্পাদক শামীমা নাসরিন শিপা, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক ইমা ঘোষ এবং নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, সুরঞ্জিত পাল ও শাওন চক্রবর্তীসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী,শিল্পী ও অভিভাবকবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে কনকচাঁপা খেলাঘর আসর ছাতক উপজেলা শাখার সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রত

1

দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা ফখরুল ইসলাম কে সংবর্ধনা

2

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

3

সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

4

সুশাসন ও উন্নয়নের মাধ্যমে আরশিনগরকে আদর্শ ইউনিয়ন গড়তে চান

5

দাম বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত ?

6

সিংড়ায় আত্রাই নদীতে ৬টি অবৈধ সৌঁতিজালের স্থাপনা ধ্বংস

7

পরিত্যক্ত জমি থেকে জনপদ, ব্রাহ্মণপাড়ায় ‘কলেজপাড়া’র গল্প

8

ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী টাকার জন্য

9

সুনামগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

10

কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

11

ছাতকের পীরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু)

12

চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী

13

বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে

14

নব্বইয়ের সেই দিনগুলোতে ফিরে যাওয়া;আক্কাস আল মাহমুদ হৃদয়'র বি

15

নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড

16

ছাতকের খুরমা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

17

বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌ

18

অ্যাডভোকেট হাবিবুল হক পেলেন ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’

19

ছাতক পৌরসভায় শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে মতবিনিময় সভা

20