ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও'র পূজা মন্ডপ পরিদর্শন

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)  মোছাঃ ফারজানা ইয়াসমিন। সোমবার (১৯ অক্টোবর)  সন্ধ্যা থেকে রাত ২ টা পর্যন্ত তিনি উপজেলার পুটিয়া ইউনিয়ন এর কারারচর নাগ বাড়ি, বনিক পাড়া, দত্ত বাড়ি, যোশর ইউনিয়ন এর গোপনাথ উত্তর আখড়া, যোশর বড় বাড়ি ও জয়নগর ইউনিয়ন এর জয়নগর দূর্গা মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন, ইউপি সদস্য রতন মিয়া ও রোমান পাঠান প্রমুখ। 
পূজা মন্ডপ পরিদর্শন কালে ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন মন্ডপে মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন, শিবপুরে এবার ৭০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কাজ করছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে। কারণ ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার রয়েছে। আমরা আপনাদের  নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষনিক নিয়োজিত আছি। আপনারা নির্বিঘ্নে উৎসব পালন করেন। কোন সমস্যা নেই। যে কোন প্রয়োজনে আমরা পাশে আছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে আ'লীগ ছাত্রলীগ সহ

1

জীবনের অবমূল্যায়ন দায় কার প্রফেসর ড. আসিফ মিজান

2

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মে

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

ছাতকে জামায়াতের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবীতে

5

নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যা

6

ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল খেলায় বিজয়ীদের মাঝ

7

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়ে

8

মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবা

9

কারিগরি শিক্ষার উন্নয়নেই দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে: এমপি জসিম

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

ছাতকে এএফডির প্রতিনিধি দলের প্রকল্প পরিদর্শন

12

দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে

13

হাত পা বেঁধে চিত্রনায়িকা ’কে নির্যাতনের অভিযোগ আসিয়ান সিটির

14

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদ

15

ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরু

16

ছাতকে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্ত সহ ক

17

মুগদা থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতা

18

আফতাব নগরে ব্যবসায়ী লোকমানের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারে

19

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী

20