ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের ৯ দিনব্যাপী বর্ণাঢ্য উল্টো রথযাত্রা উৎসব শেষ।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 
ফরিদপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের গৌড় গোপাল আঙিনা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রায় নানা রঙের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন বিভিন্ন বয়সী ভক্ত-পুণ্যার্থীরা। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো।
মন্দিরে মন্দিরে বিশেষ পূজা, প্রার্থনা এবং ভোগ নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়েছে।
শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বেলা পৌনে ১২টার দিকে গৌড় গোপাল আঙিনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্ব তুলে ধরেন তিনি।
সকাল ১১টায় শ্রীঅঙ্গনে উল্টো রথযাত্রা উপলক্ষে প্রসাদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধি ও ফরিদপুর জেলা বিএনপির নেতারা।
আজ শুক্রবার বিকালে ফরিদপুর ইসকন মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্টো রথযাত্রা হলো সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী ও প্রত্যাবর্তনের পবিত্র দিন। এই দিনে ভগবান শ্রী জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির থেকে আবার নিজ মূল মন্দিরে ফিরে আসেন। এটি 'বাহুড়া যাত্রা' নামেও পরিচিত।
প্রত্যাবর্তনের দিনে ভক্তরা সমস্বরে জয়ধ্বনি দিয়ে এবং রশির টানে রথ ফিরিয়ে নিয়ে আসেন মন্দিরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরশেদা বেগম বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান মনির

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

সিংড়ায় সবজির দামে লাগামহীন ঊর্ধ্বগতি, প্রশাসনের নজরদারি দাবি

3

সিংড়ায় কচুরিপানায় ৩০০ একর জমি, অনিশ্চিত বোরো আবাদ

4

ছাতকে সম্পত্তি আত্মসাতের লক্ষে প্রবাসীর পিতার উপর হামলা গ্রে

5

চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণী অনুষ

6

মরাচেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, ৩৭ জনের বিরুদ্ধে মামলা

7

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ

8

ছাতকে জামায়াতের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবীতে

9

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

10

ফরিদপুরে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন দিল ব

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

ছাতকে এস এস সি-তে পাশের হার ৫২.০৬ দাখিল ৪২.৫৫ ও কারিগরি-তে ৫

14

কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা ‘সিরিয়াল কিলার’ মানিক

15

ছাতকের চুন শিল্প নিয়ে প্রশাসন, ব্যবসায়ী, বন বিভাগ ও পরিবেশ অ

16

৪২ বিজিবি বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরস

17

ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-র

18

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, অসহায় মানুষের

19

ছাতকে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত, হাসপাতালে প

20