ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে পুলিশের হেফাজত থেকে ছেড়ে দেয়া হয়েছে হাজী স্বপন-কে

সেলিম মাহবুব,ছাতকঃ
ডেভিল স্বপন-কে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রবিবার ১৩ সেপ্টেম্বর রাত ছাতকের তাহির প্লাজার সামন থেকে সাধারণ জনতা  আওয়ামীলীগ নেতা হাজী স্বপন মিয়া-কে আটক করে থানা পুলিশে সোপর্দ  করেছেন। 
ডেভিল-বালুখেঁকো ও চোরাচালান ব্যবসায়ী হাজী স্বপন মিয়া দোয়ারাবাজার  উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিন নগর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র এবং বর্তমানে ছাতক পৌর শহরের সুজন চৌধুরী রোডের মন্ডলীভোগ মহল্লার বাসিন্দা। 
হাজী স্বপন মিয়া-কে পুলিশ  হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। স্থানীয় বিএনপির একাধিক নেতৃবৃন্দ জানান, আগ থেকেই  হাজী স্বপন মিয়ার কাছ থেকে মাসোহারা খেতেন আওয়ামী দোসর  ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।
হাজী স্বপন-কে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেয়ায় শহরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা  ওসি'র বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ওসি'র  প্রত্যাহারের দাবিতে এসব কর্মসূচি পালন করা হবে বলে তারা জানিয়েছেন। 
এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ  বলেন, মোটা অংকের রফা- দফার মাধ্যমে পুলিশ তাদের হেফাজত থেকে হাজী স্বপন-কে ছেড়ে দিয়েছে। 
ছাতক পৌরসভার সাবেক  কাউন্সিলর, পৌর বিএনপির 
যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন জানান, হাজী স্বপনের 
মাধ্যমে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের লক্ষ-লক্ষ টাকার অবৈধ ইনকাম হয়।জনতা তাকে আটক করে দিলেও টাকার বিনিময়ে ওসি তাকে ছেড়ে দিয়েছেন। 
ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল  ইসলাম তানিম, যুবদল নেতা আব্দুল মোমেন মামনুন, নোমান ইমদাদ কানন সহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতা জানান,
মোটা অংকের উৎকোচ নিয়ে ডেভিল হাজী স্বপন-কে ছেড়ে দেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।  তারা জানান হাজী স্বপনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
নেতৃবৃন্দ আরো জানান, ডেভিল স্বপন-কে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেয়া এবং গোপনে নিষিদ্ধ সংগঠনের লোক জনের সাথে আতাত ও তাদের প্রতিষ্ঠিত করা এবং থানায় নিয়ে তাদের সাথে গল্প-গুজব করার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে।
সাধারণ জনতার ব্যানারে ওসি প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, অসহায় মানুষের

1

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহম

2

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহা

3

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

4

ছাতকে উপজেলা "পরিদর্শন কক্ষ"র উদ্বোধন

5

নরসিংদী শিবপুরে ইসলামী ব্যাংকের তথ্য গোপন করে নতুন এজেন্ট শা

6

বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

7

নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ'র্ষণের অ'ভিযোগ ৪ জ

8

মাদকের টাকা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন ২৪ ঘ

9

ছাতকে সরকারি খাস ভূমি দখলের চেষ্টার অভিযোগ, ইউএনওর কাছে লিখি

10

ছাতকের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থীর বৃ

11

ছাতকের পীরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু)

12

সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মা

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী

15

ছাতকে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মার

16

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন

17

ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে ফরিদপুরে বিএনপির বিজয় র‌্যালি ও সমা

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20